ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত একটি আসনে

৫২ বাংলা
  • আপডেট সময় : ১২:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 49

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদল

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদল মারা গেছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। তার এই মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থাগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পরবর্তী সময়ে এই আসনে নির্বাচনের নতুন সময়সূচি ঘোষণা করা হবে। আজ বুধবার সকালে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় আনুমানিক রাত ৩টায় ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে বাদল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়ার পথে রাতে শহরের প্রবেশমুখ এলাকার একটি ব্রিজের কাছে তাঁর মৃত্যু হয়।

নুরুজ্জামান বাদল ইসলামী রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং শেরপুর-৩ আসনে নিজের রাজনৈতিক দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে, ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে শেরপুর-৩ আসনের নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এই ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আনোয়ারুল ইসলাম অভি

সম্পাদক; ৫২বাংলাটিভি ডটকম

জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত একটি আসনে

আপডেট সময় : ১২:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬