ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি

চট্রগ্রামের মেয়র নির্বাচনের দুই হেভিওয়েট প্রার্থীর ইশতেহার ঘোষণা

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:২৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • / 972
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দেশের দুই প্রধান দল মনোনীত মেয়র প্রার্থীরা নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

একই দিন দুপুরে নগরীর জামালখানের একটি অভিজাত রেস্টুরেন্টে নিজের ইশতেহার তুলে ধরেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

এসময় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও চট্টগ্রাম আওয়ামী লীগের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএনপি প্রার্থীর সঙ্গেও দলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ছিলেন নগর ও জেলা কমিটির নেতারা।

চট্টগ্রামের উন্নয়নে ৩৭ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণার সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, সহসভাপতি মাহমুদুল হাসান তুষার।

অন্যদিকে স্বাস্থ্য-শিক্ষা, পর্যটন ও জলাবদ্ধতা দূরীকরণকে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় ডা. শাহাদাত হোসেনের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

প্রসঙ্গত, আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্রগ্রামের মেয়র নির্বাচনের দুই হেভিওয়েট প্রার্থীর ইশতেহার ঘোষণা

আপডেট সময় : ০৫:২৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১