ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি

চট্রগ্রামের পতেঙ্গায় বাসের ভেতর গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আসামির যাবজ্জীবন

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:৩৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • / 813
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নগরীর পতেঙ্গায় বাসের ভেতর গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আসামিকে যাবজ্জীবন সাজা ও এক লাখ টাকা অর্থদন্ড ( অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদন্ড) দিয়েছেন আদালত।

মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন আলিম উদ্দিন কোম্পানি ও হারুন ড্রাইভার। খালাসপ্রাপ্তরা হলেন জসিম উদ্দিন ও আমিন ড্রাইভার।

রোববার (২৪ জানুয়ারি) নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭’র বিচারক জেলা ও দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ দুই আসামির উপস্থিতিতে এ রায় দেন। ধর্ষণের ঘটনা ঘটেছিল ২০০৩ সালের ৩ অক্টোবর নগরীর পতেঙ্গা এলাকায়।

নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট খন্দকার আরিফুল আলম মহানগর নিউজকে বলেন, এ মামলার এজাহারভুক্ত চার আসামির মধ্যে তিনজনের বিরুদ্ধে আনীত অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণে সক্ষম হয়েছে। কিন্তু তিনজনের মধ্যে পলাতক এক আসামির নাম ও ঠিকানা সঠিক পাওয়া না যাওয়ায় তাকে সাজা প্রদান থেকে বিরত রেখে খালাস দেওয়া হয়েছে। বাকি দুইজনের প্রত্যেকেরই যাবজ্জীবন সাজা ও এক লক্ষ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় এজাহারভুক্ত আরও এক আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, ২০০৩ সালের ৩ অক্টোবর কাটগড়ে বাসের ভেতর গণধর্ষণের শিকার হন এক নারী। জামালপুর এলাকার বাসিন্দা ওই নারী পতেঙ্গায় থাকতেন। এ ধর্ষণের ঘটনায় ওই নারী নিজে বাদী হয়ে পরদিন পতেঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০’র ৯ (৩) / ৩০ ধারায় চারজনের বিরুদ্ধে অভিযোগ আনেন। পুলিশি তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দুইজনকে সাজা দিয়ে অপর দুইজনকে খালাস দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্রগ্রামের পতেঙ্গায় বাসের ভেতর গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আসামির যাবজ্জীবন

আপডেট সময় : ০৫:৩৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১