ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ

টি আলী স্যারের জন্মবার্ষিকীতে ৫জন শিক্ষককে সম্মাননা প্রদান

প্রকাশিত: ১৯ মে ২০১৯, ০৬:৪৭ পিএম

টি আলী স্যারের জন্মবার্ষিকীতে ৫জন শিক্ষককে সম্মাননা প্রদান
আদর্শ শিক্ষক টি আলী স্যার এর ১০৬তম জন্মবার্ষিকীতে  ৫জন আদর্শ শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটির আয়োজক  টি আলী জন্মবার্ষিকী উদযাপন পরিষদ। গুনী এই শিক্ষক দীর্ঘ ৩১ বছর একই স্কুলে শিক্ষকতা করেন। শিক্ষক তজম্মুল আলী তার শিক্ষার্থীদের কাছে ‘টি আলী স্যার’ নামেই পরিচিত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। ২মে বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের আদর্শ শিক্ষক টি আলী স্যারের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, আদর্শ শিক্ষক সম্মাননা ও টি আলী স্যার স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি আদর্শ শিক্ষক টি আলী স্যারের ছাত্র-শিক্ষক সম্পর্ক টেনে শিক্ষকদের প্রদর্শিত আদর্শিক দিকগুলো বাস্তবে সমাজ বিনির্মাণে প্রয়োগের জন্য প্রতি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।এমপি জহির টি আলী স্যার ফাউন্ডেশন এর আদর্শ শিক্ষক সম্মাননার প্রসঙ্গে বলেন- শিক্ষকদেও সম্মানীত করা সমাজে শ্রেষ্ঠতম কাজের একটি। এই ধারা অব্যাহত রাখতে ফাউন্ডেশনের সকলের প্রতি আহবান করেন। অনুষ্ঠানে এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ১০ তলা একাডেমিক ভবন নির্মাণ করে দেয়ার ঘোষণা দিয়ে  বলেন- নয়া ওই ভবনে সংযুক্ত করা হবে লিফট। ছাত্ররা ভবনের উপরতলায় লিফটে উঠানামা করবে। সেই সাথে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করা হবে। বিদ্যালয় দুটি কলেজে উন্নীত হলে হবিগঞ্জে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার দ্বার আরো সম্প্রসারিত হবে। সভায় বিশেষ অতিথি সিলেটের দৈনিক মিরর এর উপদেষ্টা সম্পাদক ও দ্যা অ্যাপারেল নিউজ এর ব্যবস্থাপনা সম্পাদক কাজী তোফায়েল আহমদ বলেন- এমপি আবু জাহিরের প্রতিশ্রুত টি আলী স্যার সড়ক নামকরণের ফাইল বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এর জবাবে এমপি আবু জাহির টি আলী স্যার সড়ক নামকরণ মন্ত্রণালয় থেকে অনুমোদনের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও টি আলী স্যার জন্মবার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এবং নাহিদা খান সুর্মির পরিচালনায় অনুষ্ঠানে ৫ জন শিক্ষককে ‘টি আলী স্যার আদর্শ শিক্ষক সম্মাননা’ প্রদান করা হয়। যাদেরকে আদর্শ শিক্ষক সম্মাননা দেয়া হয়েছে তারা হলেন- বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বেগম আমিনা খাতুন, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিসেস নাজমুন নাহার খাতুন, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মিসেস ফাতেমা বেগম ও হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারি শিক্ষক হীরেন্দ্র চন্দ্র রায়। তাদের প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এমপি আবু জাহির তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ টাকাসহ টি আলী স্যার স্মারকগ্রন্থ তুলে দেন। অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক কাজী তোফায়েল আহমদ সম্পাদিত ‘শিক্ষাব্রতী মহানপুরুষ টি আলী স্যার’ শিরোনামে প্রকাশিত দ্বিতীয় বইয়ের মোড়ক উন্মোচন করেন এমপি আবু জাহির। প্রথম বইটি সম্পাদনা করেছিলেন দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া। অনুষ্ঠানে উভয় সাংবাদিককে আদর্শ সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়। তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এমপি আবু জাহির। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষক ও সাংবাদিক ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার কর্মকার, হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ এর যুগ্ম আহবায়ক বিশিষ্ট সাংবাদিক শাহ তাজুল ইসলাম রুমেল। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা গোলাম মোস্তফা ও গীতা পাঠ করেন হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষিকা শিউলী রানী দাশ। এর আগে টি আলী স্যারের জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদের একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। প্রায় ৩০ বছর শিক্ষকতা করেন। তম্মধ্যে স্কুলের মুসলিম হোস্টেলের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন ২ যুগেরও বেশি। ছাত্রদের তিনি ভালবাসতেন নিজের ছেলের মতোই। এজন্য তাকে হারাতে হয়েছে অনেক। ৬ সন্তানের মৃত্যু হয়েছে প্রায় চিকিৎসা ছাড়াই। তাদের কয়েকজনের দাফনেও উপস্থিত থাকতে পারেননি স্বার্থত্যাগী এই শিক্ষাগুরু। সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এএমএস কিবরিয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও জননন্দিত কন্ঠশিল্পী সুবীর নন্দীসহ অনেক গুণীজনই টি আলী স্যারের ছাত্র।গুনী এই শিক্ষকের বাড়ী সিলেটের বিয়ানীবাজার উপজেলার জলঢুপ গ্রামে।