ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন ট্রাম্পের

প্রকাশিত: ১৯ জুন ২০২৫, ১০:০৪ এএম

ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন ট্রাম্পের

ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৮ জুন ২০২৫) রাতে এমন পরিকল্পনা অনুমোদন করলেও ইরানে হামলা চালানো হবে কি না তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সিবিএস নিউজের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার শীর্ষ সূত্র সিবিএসকে জানায়, ইরান বিতর্কিত পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে সম্মত হয় কিনা, মূলত তা দেখার জন্যই ট্রাম্প হামলা থেকে বিরত রয়েছেন। প্রথম এই খবর প্রকাশ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল।

এর আগে সিবিএস জানিয়েছিল, ট্রাম্প প্রশাসন ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ‘ফোর্দো’তে হামলার পরিকল্পনা করছে।

শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এতে দেশটির শীর্ষ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হন।

পাল্টা জবাবে শুক্রবার সন্ধ্যায় দূরপাল্লার শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েলের হামলায় ইরানে ছয় শতাধিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে অন্তত ২৪ জনের বেশি মৃত্যু হয়েছে।

ইরান দাবি করেছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা হলে তা সংঘাত বাড়াবে না, বরং “শেষ করবে”।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ট্রাম্প মঙ্গলবার এক টুইটে বলেন, “ইরানের আকাশ তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে।” ট্রাম্পের এই টুইট ‘আমরা’ শব্দটি ব্যবহারকে যুদ্ধের লক্ষণ হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক।

ট্রাম্প আরও বলেন, তারা ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অবস্থান জানেন এবং চাইলেই তাকে হত্যা করতে পারেন। তবে এখনই সে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অন্য একটি টুইটে তিনি ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন। জবাবে খামেনি বলেছেন, ইরানিরা আত্মসমর্পণ করতে নারাজ এবং যুদ্ধ ঘোষণার কথাও বলেছেন।

বুধবার ইরানে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, “আমি এটা করতেও পারি, নাও করতে পারি,”।

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন: ব্লুমবার্গ নিউজ

ইরানে আগামী কয়েকদিনের মধ্যে সম্ভাব্য হামলার জন্য মার্কিন কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ। বুধবার (১৮ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করেছে সংবাদমাধ্যমটি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সপ্তাহান্তে সম্ভাব্য হামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত করেছেন। তবে তবে পুরো বিষয়টি এখনও বিবেচনাধীন আছে এবং পরিস্থিতি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, ব্লুমবার্গের প্রতিবেদনের আগে ওইদিনই হোয়াইট হাউজের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি অভিযানে যুক্তরাষ্ট্র যোগদানের সিদ্ধান্ত নিয়েছে কিনা, এমন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান থেকে বিরত ছিলেন তিনি।

তবে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলার ব্যাপারে স্বভাবসুলভ ভঙ্গিমায় ট্রাম্প বলেছেন, আমি সেটা করতে পারি আবার নাও করতে পারি। কেউ জানে না আমি কী করব।