ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

মুসলিম কমিউনিটি এসোসিয়েশন (এম সি এ) এর সদস্য সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪, ০৪:২০ এএম

মুসলিম কমিউনিটি এসোসিয়েশন (এম সি এ) এর সদস্য সম্মেলন সম্পন্ন
ইউরোপের সর্ববৃহৎ দাওয়া সংগঠন মুসলিম কমিউনিটি এসোসিয়েশন (এম সি এ) এর সদস্য সম্মেলন সম্পন্ন হয়েছে। ১৩অক্টোবর রবিবার পূর্ব লন্ডনের একটি ইভেন্ট হলে অনুষ্ঠিত দিনব্যাপী এই সম্মেলনে শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা এরশাদ উল্লাহ। দারস পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মামুন আল আজমী। মুসলিম কমিউনিটি এসোসিয়েশন এর প্রেসিডেন্ট ব্যারিস্টার হামিদ হোসেইন আজাদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল নুরুল মতিন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা’র) ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন-অর রশীদ। তিনি বলেন তারুণ্য যেকোনো জাতির অমূল্য সম্পদ। তারুণ্যের দৃঢ় মনোবল, অপরিসীম সাহস ও কাজ করার দক্ষ মানসিকতাই পারে একটা জাতিকে চেঞ্জ করে দিতে। সভ্যতার উত্থান-পতনে তার বড় অংশই এসেছে তারুণ্যের হাত ধরে। তারা শারীরিক ও মানসিক শক্তির অধিকারী। সকল পর্যায়ে তরুণদের প্রাধান্য দিতে দিবে। সম্মেলনে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মুসলিম কমিউনিটি এসোসিয়েশন এর সাবেক প্রেসিডেন্ট মুসলেহ ফারাদি, হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন খান ও আতিকুর রহমান জিলু প্রমুখ। সম্মেলনে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের গত এক বছরের রিপোর্ট পেশ ও পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার হামিদ হোসাইন আজাদ তাঁর বক্তব্যে এম সিএ এর সদস্যদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে সর্বোত্তম চরিত্র গড়ে তোলার মাধ্যমে ব্যক্তিগত মান উন্নয়ন, আদর্শ পরিবার গঠন এবং সমাজের উন্নয়নে এগিয়ে আসার সর্বাত্মক আহবান জানান। তিনি বলেন সকলের প্রচেষ্টা ও সহযোগিতা নিয়ে আমাদের মিশন বাস্তবায়িত করতে হবে ইনশাআল্লাহ। আমাদের সন্তানরাই আমাদের ভবিষৎ, তাদের শিক্ষা এবং দুনিয়া ও পরকালের জীবনকে সফল করার জন্য, পুরো জীবনকে শিক্ষা জীবন হিসেবে গ্রহণ করতে হবে । এ কারণেই আল্লাহর বাসূল (স:) বলে গিয়েছেন শিক্ষা লাভ করতে হবে দোলনা থেকে কবর পর্যন্ত। এজন্যই তিনি বলেছেন এক ঘন্টা জ্ঞান চর্চার মর্যাদা সারা রাতের নফল ইবাদতের চেয়ে বেশী। সম্মেলনে লন্ডন, লুটন, বার্মিংহাম, মানচেস্টার, অউল্ডহাম, নিউকাসেল, পোউস্টমাউথ, ট্রাইটন, নরউইচ, সাউথাম্পাটন, গ্লাসগোসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শত শত সদস্য উপস্থিত ছিলেন। ( বিজ্ঞপ্তি) https://www.youtube.com/watch?v=jPokUfiuYnE