ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৪, ০৪:৫৬ পিএম

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস সামনে রেখে এক বিবৃতিতে যুক্তরাজ্যে বসবাসরত একাত্তরের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর বাসভবন ধানমন্ডী ৩২ নং ধ্বংসযজ্ঞ ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান স্বাক্ষরিত এক বিবৃতিতে যুক্তরাজ্যে বসবাসরত এই বীর মুক্তিযোদ্ধারা বলেন, “আমরা যুক্তরাজ্যে বসবাসরত মুক্তিযোদ্ধাবৃন্দ ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। জাতির জনক পাকিস্তানী শাসক গোষ্ঠীর রক্তচক্ষুকে উপেক্ষা করে জেল জুলুম সহ্য করে বাঙ্গালির মুক্তির জন্য সারা জীবন লড়াই সংগ্রাম করেছেন। এই মহান নেতা বাঙ্গালী জাতিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর ত্যাগ-তিতিক্ষা ও গৌরবোজ্জ্বল ইতিহাস বিশ্বের মুক্তিকামী নিপীড়িত মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে অম্লান থাকবে। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের সব শহীদের আত্মার শান্তি কামনা করছি আমরা”। বিবৃতিতে বলা হয়, “আমরা স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নাম্বারের বঙ্গবন্ধুর বাসভবন ধ্বংসযজ্ঞ ও জাতীর জনকের ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, এই ধরনের ন্যাক্কারজনক কার্যকলাপের মাধ্যমে জাতির জনকের অবদানকে ম্লান করা যাবেনা, প্রতিটি বাঙ্গালীর মনের মণিকোঠায় বঙ্গবন্ধু চির ভাস্বর হয়ে থাকবেন”। বিবৃতিতে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের সিদ্ধান্তেও নিন্দা জানানো হয়। ( বিজ্ঞপ্তি)