ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক আলোচনা সভা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩, ০৬:০৯ এএম

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক আলোচনা সভা
অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতার মাস। বিশ্বে বর্তমানে প্রতি ৮ জন নারীর মধ্যে ১ জন স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছেন। প্রতি ৬ মিনিটে একজন নারী এতে আক্রান্ত হন এবং প্রতি ১১ মিনিটে স্তন ক্যান্সারে আক্রান্ত একজন নারী মারা যান। এই মরণব্যাধির বিরুদ্ধে সচেতনতা তৈরীতে অক্টোবর মাসকে বিশ্ব ব্যাপী ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এরই ধারাবাহিকতায়  ১০অক্টোবর মঙ্গলবার, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক স্তন ক্যান্সারের প্রতি সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী ও মিডিয়া কর্মীদের অংশ গ্রহনে হাসপাতালের কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। “স্ক্রীনিং জীবন বাঁচায়-Screening Saves Lives” এই প্রতিপাদ্যকে উপলক্ষ্য করে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিক্যাল এডভাইজার সাবেক সিভিল সার্জন ডাঃ ফয়েজ আহমদ’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের নিয়মিত ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ এস্তেফসার হোসাইন। প্রধান আলোচক তাঁর বক্তৃতায় বলেন যে, স্তন ক্যান্সারসহ সকল ধরনের ক্যান্সারের বিরুদ্ধে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। ক্যান্সারের মতো মরনব্যাধির প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। এই সময় তিনি স্তন ক্যান্সারের সচেতনতা মূলক ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে স্তন ক্যান্সারের লক্ষণ, কারণ, প্রতিকার- প্রতিরোধ ও সামজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। এই সময় আরো উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সিনিয়র উপদেষ্ঠা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব বোরহান উদ্দিন, হাসপাতালের কোর্ডিনেটর জাকির হোসেন খান, ইনচার্জ ও আরএমও ডাঃ কাওসার রহমান সহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।