ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের এর সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ০৩:৪১ পিএম

বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের এর সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন
বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের এর সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। গত রোববার (২০ মার্চ) লন্ডন মুসলিম সেন্টারে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সোসাইটির সভাপতি মুহাম্মদ বাবুল খানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন কয়েছ আহমদ। এরপর সোসাইটির সভাপতি মুহাম্মদ বাবুল খান বিগত সেশনের (২০২০/২০২১) কার্যক্রমের প্রতিবেদম প্রকাশ করেন। সভায় নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাংবাদিক ও লেখক, লন্ডন এডুকেশন ট্রাস্ট এবং লন্ডন ইক্বরা ইনিস্টিউটের সভাপতি আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক রাজু মুহাম্মদ শিবলি। নির্বাচনে সোসাইটির সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বর্তমান সভাপতি মুহাম্মদ বাবুল খান আবারো ২০২২-২০২৩ সেশনের জন্য আবারো সভাপতি নির্বাচিত হন। পর্যায়ক্রমে সভাপতি মুহাম্মদ বাবুল খান উপস্থিত সদস্যদের সম্মতিতে সোসাইটির সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুজ্জামান ও ট্রেজারার আহমদ হুসাইনকে মনোনীত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও লেখন আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক রাজু মুহাম্মদ শিবলি, ইস্ট লন্ডন মসজিদের হেড অফ এসেট আসাদ মুহাম্মদ জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মুছাদ্দিক আহমদ, মাওলানা আব্দুল মুনিম চৌধুরী, আকনু হুসাইন, আব্দুল মজিদ, সালেহ আহমদ, আব্দুল্লাহ আল মুনিম, জাকের আহমদ চৌধুরী, নুরুজ্জামান, খালেদ মুশাররফ, এমদাদুল হক কাজল, আহমদ হুসাইন প্রমুখ। অনুষ্ঠানে নতুন সদস্যদের মধ্যে আজীবন সদস্যপদ সার্টিফিকেট বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ইসলামী সংগীত পরিবেশন করেন রাফি বিন মুনিম, সাইফুল আলম দুলাল। রাতের ভোজনের মাধ্যমে সভার সমাপ্তি হয়।