ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬
ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সর্বশেষ
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল?

সিএফবিবি'র ভার্চুয়াল সেমিনার ৮ জানুয়ারী

প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২১, ০৫:৪৮ এএম

সিএফবিবি'র ভার্চুয়াল সেমিনার ৮ জানুয়ারী
বৃটিশ বাংলাদেশী থিংকট্যাংক সেন্টার ফর বৃটিশ-বাংলাদেশীজ (সিএফবিবি)‘র উদ্যোগে ৮ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ৬.৩০ থেকে ৭.৩০ ঘটিকা পর্যন্ত ‘ইসলামোফোবিয়া ইন বৃটিশ পলিটিক্স‘ শীর্ষক এক ভার্চুয়াল সেমিনারের আয়োজন করা হয়েছে। সিএফবিবি‘র চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, কাউন্সিলার ড. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সেমিনারে রেডব্রিজ বারার লিডার কাউন্সিলার জাস আথওয়াল, সদ্য মনোনীত লেবার পার্টির প্রথম বৃটিশ-বাংলাদেশী এনইসি (ন্যাশনাল এক্সিকিটিভ কাউন্সিল) মেম্বার মিস রাহমান, হোপ নট হেইট কর্মকর্তা ও লেবার পার্টির এনইসি মেম্বার গুরিন্দার সিং জেসন সিবিই ও মুসলিম কাউন্সিল অফ বৃটেন (এমসিবি)‘র এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল জারা মোহাম্মাদ। সেমিনার সম্পর্কে সংগঠনের চেয়ারম্যান ড. জামাল উদ্দিন বলেন, সাম্প্রতিক বছরগুলিতে ইউকেসহ অনেক ইউরোপীয় দেশে নির্বাচক বা দলীয় সদস্যদের একত্রিত করতে ডানপন্থী দলগুলির কাছে ইসলামোফোবিয়া একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। অনেক মুসলমান বিশ্বাস করেন যে ব্রিটিশ রাজনীতিতে ইসলামফোবিয়াও এক ধরণের ‘স্বীকৃত বর্ণবাদ’ হয়ে উঠেছে। তাই রাজনৈতিক দলগুলোকে জবাবদিহি করতে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা ও বিতর্কের প্রয়োজন রয়েছে। এ উদ্দেশ্যেই এই সেমিনারের আয়োজন করা হয়েছে। ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। উল্লেখ্য, বৃটিশ-বাংলাদেশী কমিউনিটির জীবনমানের উন্নয়ন, বর্ণবাদ, বৈষম্য, বঞ্চনা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণা, সেমিনার ও সময়োপযোগী দিক নির্দেশনা, বৃর্টিশ সরকার ও এর বিভিন্ন সংস্থার সাথে লবি করা ও প্রেসার গ্রপ হিসেবে কাজ করার প্রত্যয় নিয়ে সম্প্রতি বৃটেনে বসবাসরত বৃটিশ-বাংলাদেশী প্রফেশনালসদের সমন্বয়ে গঠিত সেন্টার ফর বৃটিশ বাংলাদেশীজ (সিএফবিবি) নামে একটি থিংকট্যাংক যাত্রা শুরু করে। এরই অংশ হিসেবে ইতোমধ্যেই সংগঠনটি কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সাদা কমিউনিটি থেকে প্রায় ৩ গুণ বেশি ক্ষতিগ্রস্ত এথনিক মাইনোরটি বিষয়ে বিভিন্ন সংগঠনের সাথে যৌথ উদ্যোগে একটি ভার্চুয়াল সেমিনারের আয়োজন করে। ইসলামোফোবিয়া নিয়ে অনুষ্ঠিতব্য সেমিনার সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ড. জামাল উদ্দিন ০৭৯৪০ ৯৯১ ৮১৬, নবাব উদ্দিন ০৭৯৫৬ ৪৪১ ৬৯৪। প্রেসবিজ্ঞপ্তি