ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী?

 কোবিড ১৯ নীতিমালা লঙ্ঘন করায় সংযুক্ত আরব আমিরাতে বর গ্রেপ্তার

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩০ পিএম

 কোবিড ১৯ নীতিমালা লঙ্ঘন করায় সংযুক্ত আরব আমিরাতে বর গ্রেপ্তার
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকাতে একটি বিবাহ অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করার অভিযোগে সম্প্রতি একজন বরকে গ্রেপ্তার করা হয়েছে । কর্তৃপক্ষ জানিয়েছে, একজন এশীয় ব্যক্তি তার বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যাতে দেখানো হয় যে তিনি এবং তার অতিথিরা একটি ভোজসভায় জড়ো হওয়ার সময় আমিরাত সরকার ঘোষিত কোবিড ১৯ সংক্রান্ত প্রোটোকল লঙ্ঘন করা হয়েছে । তাঁর বিরুদ্বে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে গ্রেফতার করে ফেডারেল পাবলিক প্রসিকিউশনে জরুরি অবস্থা, সংকট ও বিপর্যয় সেক্টরে পাঠানো হয় । রাস আল খাইমাহ পুলিশ এই সতর্কবার্তাটি পুনর্বার জানিয়েছিল যে, কেউ কোভিড বিরোধী ব্যবস্থা লঙ্ঘন করতে গিয়ে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিছু দিন আগে ও আমিরাতের একটি বিবাহের হলে এই ধরণের নিয়ম ভঙ্গ করার কারণে কর্তৃপক্ষ হলটি বন্ধের নির্দেশ দিয়েছিল এবং কোভিড -১৯ এর বিস্তার মোকাবেলায় যে সতর্কতা অবলম্বন করা হয়েছে তা পালন করতে ব্যর্থ হওয়ার জন্য জরিমানা ও প্রদান করা হয়েছিল | এখানে উল্লেখ্য যে , রাস আল খাইমাহ তে বিয়ের হলগুলিকে চলতি বছরের জুনের শেষ দিকে পুনরায় কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হয়েছে, তবে, সুরক্ষা ব্যবস্থা কঠোরভাবে অনুসরণ করার ব্যাপারে কঠোর নীতিমালা ঘোষণা করা হয় । নীতিমালা গুলোর মধ্যে উল্লেখ্য হলো ,সমস্ত কর্মীদের কোভিড -১৯ পরীক্ষা করাতে হবে এবং তাপমাত্রা যাচাই করতে হবে, নিয়মিত,জ্বর বা শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত কাউকেও প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেওয়া হবে না , অতিথিদের সংখ্যা সীমাবদ্ধ করা, মুখোশ পরা এবং টেবিল এবং উপস্থিতদের মধ্যে পর্যাপ্ত দূরত্ব রাখাও গুরুত্বপূর্ণ । উল্লেখ্য যে, সংযুক্ত আরব আমিরাত জুড়ে কর্তৃপক্ষ এই বিধি লঙ্ঘনকারীদের কড়া পর্যবেক্ষণ করছে । সম্প্রতি আবুধাবিতেও একজন বর, তার বাবা এবং কনের পিতা বাড়িতে একটি বিবাহ উদযাপনের আয়োজন করার সময় কোবিড ১৯ নীতিমালা লঙ্ঘন করাতে প্রসিকিউশনের কাছে প্রেরণ করা হয়েছিল।