ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী?

সংযুক্ত আরব আমিরাতের সাধারণ ক্ষমার সময়সীমা আরও তিনমাস বাড়ানো হয়েছে

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ০৫:৪৩ এএম

সংযুক্ত আরব আমিরাতের সাধারণ ক্ষমার সময়সীমা আরও তিনমাস বাড়ানো হয়েছে
সংযুক্ত আরব আমিরাত সরকার ১৮ ই মে থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল। এই ক্ষমার আওতায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী যাদের ভিসার মেয়াদোত্তীর্ণ, ভিজিট ভিসাধারীরা যারা ভিসা নবায়ন করেননি বা করতে পারেননি বা যাদের বৈধ কোনো কাগজপত্র ছিল না ,তারা অন্তর্ভুক্ত ছিল । ফেডারাল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ এর (ICA) মহাপরিচালক মেজর জেনারেল সাদ রাকান আল রশিদী বলেছেন, এই সাধারণ ক্ষমার মেয়াদকাল যা ১৮ মে থেকে শুরু হয়েছিল এবং ১৮ আগস্টে শেষ হওয়ার কথা ছিল তা এখন ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে "উপযুক্ত কাগজপত্র না থাকায় ভয় পেয়ে যাওয়া অনেক লোকের জন্য এটি একটি বিশাল সুযোগ। ভিসা জটিলতার কারণে বিভিন্ন দেশের অনেক লোক যারা বছরের পর বছর ধরে বাড়িতে যেতে পারছেন না তারা অবশেষে তাদের পরিবারের সাথে মিলিত হবার এই সুযোগটি নিচ্ছেন । (ICA) এর মহাপরিচালক মেজর জেনারেল সাদ রাকান আল রশিদী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে এই উদ্যোগে প্রবেশ ও রেসিডেন্সি আইনের সমস্ত লঙ্ঘনকারী অন্তর্ভুক্ত রয়েছে এবং আরও নিশ্চিত করা হয়েছে যে লঙ্ঘনকারীদের সংযুক্ত আরব আমিরাতে পুনরায় প্রবেশ নিষিদ্ধ করা হবে না । তিনি আরও উল্লেখ করেন যে ,সাধারণ ক্ষমার এই সুযোগ নিয়ে আবুধাবি, শারজাহ এবং রাস আল খাইমাহ বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাত ছাড়তে ইচ্ছুক যাত্রীদের ক্ষেত্রে উড়োজাহাজ উড্ডয়নের ৬ ঘন্টা আগে বিমান বন্দরে পৌঁছতে হবে। এদিকে, দুবাই বিমানবন্দরের মাধ্যমে যারা দেশ ত্যাগ করতে চান তাদের অবশ্যই উড়োজাহাজ উড্ডয়নের ৪৮ ঘন্টা আগে টার্মিনালের কাছে সিভিল এভিয়েশন সুরক্ষা কেন্দ্রের নির্বাসন কেন্দ্রে যেতে হবে। মহাপরিচালক জানিয়েছেন যে, কর্তৃপক্ষ দেশ ছাড়ার প্রক্রিয়াটিকে সহজ করার জন্য অনেক ব্যতিক্রমী ও সহজতর ব্যবস্থা গ্রহণ করেছে।