ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

শারজায় গণমাধ্যমকর্মী ও সুধী মহলের সাথে সিএজি মুসলিম চৌধুরী

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৯, ০১:০২ পিএম

শারজায় গণমাধ্যমকর্মী ও সুধী মহলের সাথে সিএজি মুসলিম চৌধুরী

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিইজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেছেন, আগামীতে আমাদের যে পরিবর্তন সাধিত হচ্ছে তা নিয়ে সমাজে অস্থিরতা বাড়বে। সেহেতু এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আমাদেরকে তৈরি থাকতে হবে। তিনি বলেন, দুবাইয়ের কনসাল জেনারেলকে মানবিক মনে হয়েছে। দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় মানুষের সেবা দানে এই ধরনের অফিসারের প্রয়োজন ছিল। তিনি আরো বলেন, সাংবাদিকরা আগে সংবাদপত্রের মালিকদের কাছে দাবি দাওয়া আদায়ে সচেষ্ট থাকত। এখন মালিকরা রোবটিক্স পদ্ধতি অনুসরণের কারণে সেই দাবি আদায়ের বিষয়টি গৌণ হয়ে পড়েছে। তাই আমাদের সচেষ্ট থাকতে হবে। আমাদের ন্যাচারাল বিষয়গুলো এখন রোবট কেড়ে নিচ্ছে। তিনি বাংলাদেশ সমিতিকে শক্ত অবস্থানে দাঁড় করানোর জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা আশা করেন।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে শারজাহ বাংলাদেশ সমিতির হলরুমে প্রবাসী গণমাধ্যমকর্মী ও সুধী মহলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন । ইউএই প্রেস ক্লাবের সভাপতি শিবলী আল সাদিকের সভাপতিত্বে ও ইউএই প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান। তিনি তার বক্তৃতায় বলেছেন, সাংবাদিকরা আমাদের সহযোগিতার মধ্যদিয়ে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেহেতু আমাদেরকেও যেকোন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো উচিত। তিনি বলেন প্রবাসে সাংবাদিকতা ও দেশের সাংবাদিকতার মধ্যে বৈষম্য রয়েছে। তাই সেই বৈষম্য দূরীকরনের জন্য কতৃপক্ষের প্রতি আমার আহবান থাকবে। তিনি প্রবাসে হলুদ সাংবাদিকতা ও সাংবাদিকদের পরস্পরে বিরোধী তৎপরতা কমিয়ে অানার জন্য সাংবাদিকদের প্রতি আহব্বান জানান। সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির শারজাহ সিনি: সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী, কমিউনিটিনেতা বিশিষ্ট সংগঠক মোহাম্মদ মনসুর সবুর, বাংলাদেশ সমিতি সারজার সেক্রেটারি জেনারেল শাহ মোহাম্মদ মাকসুদ, মিনিস্ট্রি অব হাউজিং এন্ড পাবলিক ওয়াকর্স এর প্রধান একাউন্স অফিসার সোহেল আহমেদ, বাংলা টিভির সিলেট প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক নাজমুল ইসলাম মকবুল,জনতা ব্যাংক দুবাইয়ের ব্যবস্থাপক আবদুল মালেক। এতে আরো বক্তব্য রাখেন গণমাধ্যম কর্মী ৭১ টিভির ইউএই প্রতিনিধি লুৎফুর রহমান, নতুন সময় টিভি শামসুর রহমান সুহেল, ৫২ বাংলা টিভির স্টাফ করেসপন্ডেন্ট তিশা সেন, এস এ টিভির সিরাজুল হক, এনটিভির প্রতিনিধি মামুনুর রশীদ, বাংলাদেশ বেতারের সাবেক সংবাদ পাঠিকা সানজিদা ইসলাম, সিএনএন বাংলা ইউএই প্রতিনিধি ওসমান চৌধুরী, সাংবাদিক মহিউল করিম আশিক, মোহাম্মদ নেওয়াজ, আমিনুল ইসলাম, শামসুল হক, মোহাম্মদ জাবেদ, আজিমুল গনি, মোহাম্মদ নুর উদ্দন,মোহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী, মেহাম্মদ ইদ্রিস, সংগঠক নাসির চৌধুরী সহ সুধীমহলের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে প্রধান অতিথিকে প্রবাসী সাংবাদিকদের পক্ষ থেকে দেয়া ক্রেস্ট প্রধান করেন সাংবাদিক ওসমান চৌধুরী ও মনজুর উদ্দিন।