ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ

প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম

বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি লিখবে বিসিবি।

বিসিবি পরিচালকদের জরুরি অনলাইন সভায় রোববার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেন, "আলাদা করে কাউকে বলতে চাচ্ছি না। খুব দ্রুতই একটি প্রেস রিলিজ দিয়ে বিস্তারিত জানানো হবে।"

আগের রাতেও ব্যাপারটি নিয়ে বোর্ড পরিচালকদের আলোচনা হয়েছিল। তখন সিদ্ধান্ত হয়েছিল, আইসিসিতে চিঠি দিয়ে নিরাপত্তার ব্যাপারে জানতে চাওয়া হবে। খুব কঠিন কোনো সিদ্ধান্ত না নেওয়ার পক্ষেই মত ছিল বোর্ড পরিচালকদের। তবে সরকারের কঠোর অবস্থানের পর বিসিবির সিদ্ধান্ত বদলে যায় বলে জানা গেছে।

দুপুর ৩টা ২০ মিনিটে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন সিদ্ধান্তটি।

"বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।"

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের জের ধরে এই সিদ্ধান্ত এলো। ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া বাংলাদেশের পেসারকে দল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে জানান ভারতীয় বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া। ফ্র্যাঞ্চাইজিটি পরে দল থেকে ছেড়ে দেয় মুস্তাফিজকে।

এরপরই প্রশ্ন উঠতে থাকে, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া বাংলাদেশ দলের জন্য কতটা নিরাপদ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক মাধ্যমে লিখেন,"বোর্ড যেন (আইসিসিকে) জানিয়ে দেয় যে, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।”

বোর্ড পরিচালকরা অবশ্য নানা পারিপার্শ্বিকতা ভেবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভেন্যু সরানোর দাবি বিসিবির চিঠিতে থাকবে না, তবে শেষ পর্যন্ত সরকারের হস্তক্ষেপে বদল এলো তাদের সিদ্ধান্তে।

বিশ্বকাপের জন্য রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ও এর আগে এশিয়া কাপে ভারতীয় দল পাকিস্তান সফরে যায়নি বলে এখন পাকিস্তান দলও ভারতে খেলতে যায় না। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ তাই রাখা হয়েছে সহ-আয়োজক শ্রীলঙ্কায়।