ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী?

সাকিবকে আর কখনও খেলতে না দেওয়ার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

সাকিবকে আর কখনও খেলতে না দেওয়ার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
বাংলাদেশের ক্রিকেটে আর দেখা যাবে না সাকিব আল হাসানকে। জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগও আর মিলবে না তার। তবে এটি সাকিবের নিজস্ব সিদ্ধান্ত নয়। তাকে বাংলাদেশ দলে খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরকে দেওয়া ফোন সাক্ষাৎকারে এ ঘোষণা দেন ক্রীড়া উপদেষ্টা। সাকিবের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গত দুই দিন ধরে আসিফ মাহমুদ ও সাকিবের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র বিতর্ক। এর মধ্যেই ক্রীড়া উপদেষ্টা টোয়েন্টি ফোরকে বলেন, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের জার্সির মর্যাদা বহন করতে দেওয়ার মতো কোনো সুযোগ আমার পক্ষে তৈরি করা সম্ভব নয়। এর আগে বিষয়টি আমি বিসিবিকে না জানালেও এখন বোর্ডকে আমার পরিষ্কার নির্দেশনা থাকবেসাকিব আল হাসান আর কখনও বাংলাদেশ টিমে খেলতে পারবেন না। কেন এমন সিদ্ধান্ত, তার ব্যাখ্যাও দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, যতবার তিনি (সাকিব) দেশে খেলার জন্য আসতে চেয়েছেন, তখন বলেছেন—“আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছে। আমি রাজনীতির সঙ্গে জড়িত নই। শুধু এমপি ইলেকশনটা করেছি এলাকার মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে।কিন্তু আসল সত্য হচ্ছে, তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত, যার প্রমাণ আমরা পেয়েছি। শেখ হাসিনার সঙ্গে ছবি প্রকাশ ও জন্মদিনের শুভেচ্ছা জানানোর বিষয়ে সাকিবের অবস্থান জানতে চাইলে টোয়েন্টি ফোরকে ফোনে সাকিব বলেন, সে (শেখ হাসিনা) তো সব সময় সিরিয়াসলি খেলা ফলো করেছেন, খেলা দেখেনও। খেলার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। সেখান থেকেই একটা সম্পর্ক তৈরি হয়েছে, যা রাজনীতির আগে থেকেই। তাই আমি তাকে শুভেচ্ছা জানাতে পারি। তাছাড়া এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য, ইঙ্গিতএমন কিছুই ছিল না।