ঢাকা ২০ বৈশাখ ১৪৩৩, রোববার, ০৩ মে ২০২৬
ঢাকা ২০ বৈশাখ ১৪৩৩, রোববার, ০৩ মে ২০২৬
সর্বশেষ
ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব মাস্টারশেফ ইউকে-তে নজর কাড়লেন বাংলাদেশের সাবিনা যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলতে ইরানের নতুন প্রস্তাব ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি ব্রিটিশ নাগরিকত্বের জন্য বিয়ে : এক বাংলাদেশি-ব্রিটিশ নারীর ঘুরে দাঁড়ানোর গল্প সাংবাদিকদের সহযোগিতায় ‘কুইক রেসপন্স সাপোর্ট’ টিম যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী, বৃষ্টিও বেঁচে নেই হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, ঘটনা নিয়ে যা বললেন ট্রাম্প

রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধকরণে মাদ্রিদে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ জুন ২০২২, ০৬:৪৮ পিএম

রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধকরণে মাদ্রিদে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত
স্পেনের মাদ্রিদে ‘বাংলাদেশে রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২জুন) সকাল সাড়ে ১১টায় স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্থানীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন স্পেনে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। মতবিনিময় সভায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, মানিট্রান্সফার এজেন্ট ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মো. মোতাসিমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ সরাওয়ার মাহমুদ বলেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণ করলে বাংলাদেশ সরকারের প্রণোদনা প্রাপ্তির সুযোগ যেমন থাকে, তেমনি মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নেও ভূমিকা রাখা সম্ভব। তিনি ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের বসবাসের দিক দিয়ে স্পেন দ্বিতীয় স্থানে অবস্থান করছে জানিয়ে বলেন, স্পেন থেকে এখনো রেমিটেন্স প্রেরণের পরিমাণ প্রত্যাশিত অনুপাতে হচ্ছে না। রাষ্ট্রদূত এ ব্যাপারে স্পেনের সকল প্রবাসীদের কাছে বাংলাদেশে বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণের অনুরোধ জানান। মতবিনিময় সভায় বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল, বাণিজ্যিক সচিব রেদোয়ান আহমেদ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে রেমিটেন্স প্রেরণে প্রত্যেকের আগ্রহের কথা উল্লেখ করার পাশাপাশি বিভিন্ন মানিট্রান্সফার কোম্পানির ‘কম্পøায়ান্স ইস্যু’ বর্ণনা করে সেসব সমস্যা সমাধানে ভূমিকা রাখার জন্য দূতাবাসকে অনুরোধ জানান। এতে করে বৈধ পন্থায় রেমিটেন্স প্রবাহের গতি আরো বৃদ্ধি পাবে বলে তারা উল্লেখ করেন। এসময় দূতাবাসের পক্ষ থেকেও করণীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেন এর সাধারণ সম্পাদক ও মানিট্রান্সফার ব্যবসায়ী মিল্টন ভূইয়া কচি, কমিউনিটি নেতা এসএম আহমেদ মনির, মানিট্রান্সফার ব্যবসায়ী মোহাম্মদ আবু বকর, কাইয়ূম আহমেদ মাসুক, ইকবাল হোসেন, মঈন উদ্দিন, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, সদস্য কবির আল মাহমুদ, সাংবাদিক একেএম জহিরুল ইসলাম প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি