ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬
ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের

বার্সেলোনায় তিন দিনের সেবা প্রদান করেছে মাদ্রিদ দূতাবাস

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২১, ০৭:৪২ পিএম

বার্সেলোনায় তিন দিনের সেবা প্রদান করেছে মাদ্রিদ দূতাবাস
বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ টীম পূর্ব ঘোষণা অনুযায়ী ৩০,৩১ অক্টোবর ও ০১ নভেম্বর শনি,রবি ও সোমবার বার্সেলোনা শহরের একটি হলে প্রবাসীদের মধ্যে কন্স্যুলার সেবা প্রদান করেছে। শনিবার সকাল ৯টা থেকে কাতালোনীয়া রাজ্যের বিভিন্ন স্থান থেকে পূর্ব নির্ধারিত সিরিয়াল অনুযায়ী সেবা নিতে আসেন প্রবাসী বাংলাদেশিরা। স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সারোয়ার মাহমুদ এর নির্দেশনায় দূতাবাসের শ্রম সচিব মো.মুতাসিমুল ইসলাম এর নেতৃত্বে দূতাবাস টীম তিন-দিনের সেবা দিতে বার্সেলোনা আসেন প্রশাসনিক কর্মকর্তা এএসএম রেজাশাহ পাহলভী,প্রশাসনিক কর্মকর্তা(হিসাব)মো.জাহাঙ্গীর আলম,মো.সাইফুল ইসলাম, সহকারী মো.শফিক ইসলাম। দূতাবাস এই তিন-দিনে প্রায় পনের শত প্রবাসীদের মধ্যে বিভিন্ন সেবা প্রদান করেছে। দূতাবাসের সেবাসমূহের মধ্যে ছিল প্রবাসীদের মধ্যে এমআরপি নতুন পাসপোর্ট বিতরণ,পাসপোর্ট রি-ইস্যু আবেদন গ্রহণ,স্প্যানিশ পাসপোর্টদারী প্রবাসীর নো-ভিসা আবেদন গ্রহণ।এছাড়াও প্রবাসীদের প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র সত্যায়ন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন গ্রহণ ইত্যাদি। সকল প্রবাসীদের জন্য সেবা নিশ্চিতকরণে বার্সেলোনা কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতার আহ্ববান জানিয়েছে দূতাবাস। স্পেন দূতাবাস তাদের আন্তরিক সেবা কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়াতে, বার্সেলোনার প্রবাসী বাংলাদেশীরা রাস্ট্রদূত সারোয়ার মাহমুদ ও তার দূতাবাস টীমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।