ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ
ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন?

মাদ্রিদে ২৮ সেপ্টেম্বর থেকে চিকিৎসকদের ধর্মঘট

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪৮ পিএম

মাদ্রিদে ২৮ সেপ্টেম্বর থেকে চিকিৎসকদের ধর্মঘট
স্পেনের রাজধানী মাদ্রিদে ডাক্তারদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘এমাইট্স’ আগামী ২৮ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। ডাক্তার সঙ্কট, নিজেদের প্রয়োজনীয় ছুটি না পাওয়াসহ নানা অভিযোগ তুলে সেগুলোর সমাধান না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে সংগঠনটি জানিয়েছে। ১২ সেপ্টেম্বর ধর্মঘট প্রসঙ্গ নিয়ে মাদ্রিদের প্রাণকেন্দ্র ‘পোয়ের্তা দেল সোল’-এ সমাবেশও করেছেন সংগঠনের সদস্যরা। করোনার ‘দ্বিতীয় ধাপ’-এর আশঙ্কায় থাকা স্পেন সরকারও ডাক্তারদের ধর্মঘট নিয়ে উদ্বিগ্ন। এল পাইস সূত্রমতে; ইতিমধ্যে মাদ্রিদ আঞ্চলিক সরকারের পক্ষ থেকে চিকিৎসকদের ধর্মঘট যাতে শুরু হতে না পারে, সেজন্য সমঝোতা প্রস্তাবসহ নানা কার্যক্রম হাতে নেয়া হয়েছে। মাদ্রিদের চিকিৎসকদের সংগঠন ‘এমাইট্স’ একটি বিবৃতিতে জানিয়েছে যে করোনা পরিস্থিতিতে প্রতিদিন তাদেরকে শোচনীয় পরিস্থিতির মধ্য দিয়ে পার করতে হচ্ছে এবং এর প্রেক্ষিতে রোগীদের সর্বোচ্চ সেবা প্রদান ব্যাহত হচ্ছে। চিকিৎসক সঙ্কটের কারণে করোনাভাইরাস মোকাবেলায় একেকজনকে প্রতি শিফ্টে গড়ে ৮০ জনের ওপর রোগী দেখতে হচ্ছে। মাদ্রিদে অন্তত আরো সাড়ে ৭শ’ ডাক্তার নিয়োগের দাবি করেছে সংগঠনটি। স্পেনে করোনা পরিস্থিতি যখন খুব খারাপ ছিল, তখন ডাক্তাররা ছুটিহীন কাজ করে গেছেন। কিন্তু পরিস্থিতি যখন স্বাভাবিক হতে শুরু করে, তখন কিছু সংখ্যক ডাক্তার ছুটি পেলেও অধিকাংশ ডাক্তাররা ছুটি নিতে পারেননি। মাদ্রিদের রামন ই কাখাল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ডাক্তার ‘এল পাইস’ পত্রিকাকে জানান, স্পেনে লকডাউন যখন তুলে নেয়া হয়, তখন আমরা ভেবেছিলাম সম্ভবত একটি বিরতি পেতে পারি। তবে এটি ঘটেনি। এমুহূর্তে কয়েকজন ছুটিতে থাকায় আমাদের কর্মীদের সংখ্যা হ্রাস পেয়েছে। এখন আবার করোনার প্রকোপ বাড়ায় একটানা কাজের চাপ বাড়তে শুরু করেছে। মাদ্রিদ আঞ্চলিক সরকার প্রধান ইসাবেল দিয়াজ আইয়ুসো অবশ্য ডাক্তারদের সমস্যা সমাধানে তিন বছরের মধ্যে ৮০ মিলিয়ন ইউরো বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, এ পরিকল্পনা কাজের অবস্থার উন্নতি করবে এবং কাজের চাপ কমাতে ক্রমান্বয়ে স্টাফ বাড়ানো হবে। তবে ডাক্তারদের সংগঠন ‘এমাইট্স’ ইসাবেলের ঘোষণায় শীতল প্রতিক্রিয়ায় জানিয়েছে- ইসাবেলের পরিকল্পনা বাস্তবায়নে অনেক দেরি হবে। পাশাপাশি কোভিড-১৯ এর দ্বিতীয় তরঙ্গ শুরু হওয়ার আশঙ্কাও জেগেছে। তখন রোগীর চাপ আরো বৃদ্ধি পাবে।