ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ
‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’

স্পেনের ইতিহাসে প্রথম একুশে বইমেলা

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৮ এএম

স্পেনের ইতিহাসে প্রথম একুশে বইমেলা
ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকলো স্পেনের রাজধানী মাদ্রিদের প্লাজা লাভাপিয়েস। অমর একুশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন এবং স্বেচ্ছাসেবী সংগঠন আলোক কুঞ্জের যৌথ উদ্যোগে অস্থায়ী শহীদ মিনার স্থাপনের পাশাপাশি আয়োজন করে দিনব্যাপী ২১ শে বই মেলার। সৃজনশীল সব বই আর বইপ্রেমী বাঙ্গালীদের আগমনে পুরো লাভাপিয়েস যেন উৎসবের আমেজ সৃষ্টি হয়। স্পেনে এই প্রথম বইমেলাকে ঘিরে ছিল বাঙ্গালীদের ভিতরে বাড়তি আগ্রহ। প্রানের এ মেলা উপভোগে প্রবাসী বাঙ্গালীদের পদচারনায় মুখরিত ছিল এর চারপাশ। এর মাঝে অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পুরো অনুষ্ঠানের পূর্নতা এনে দেয়। বই মেলার অন্যতম আয়োজক সোহেল রানা জানালেন- যতটা ভেবেছি, তার চেয়ে খুব বেশী সাড়া পেয়েছি। বই মেলাকে ঘিরে মানুষের আগ্রহ দেখে আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল, এবং এতে করে সামনের দিনগুলোতে এরকম মেলা করতে আমরা আরো উৎসাহী হব। আলোক কুঞ্জের সম্পাদক হানিফ মিয়াজী, হোসাইন ইকবাল, শেখ সুজন এদের সার্বিক সহযোগীতা না পেলে এ মেলা করা সহজ ছিল না বলেও জানান তিনি। এ ছাড়াও অনেক বাঙ্গালীরা বইমেলা স্বার্থক করতে কাজ করেছেন। একটা স্বার্থক পরিচ্ছন্ন আয়োজনে সদ্বিচ্ছা ও সাংস্কৃতিমনা লোকবল খুবই জরুরী। যার সবকটিরই সরব উপস্থিতি ছিল ঈর্ষনীয়। আর তাই বই কিনে তৃপ্তির হাসি নিয়ে বাড়ী ফিরে গেছেন বইপ্রেমী বাঙ্গালীরা, সাথে নিয়ে গেলেন- দেশীয় ইতিহাস, সংস্কৃতির লাল সবুজের ভালবাসার ধারক, বাহকের সোনালী অতীত। মেলায় আগতরা জানালেন প্রতি বছর এরকম বইমেলা আয়োজনে এখানে বেড়ে ওঠা আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে আমাদের ইতিহাস সমৃদ্ধির এক সেতু বন্ধন তৈরীতে মূখ্য ভূমিকা পালন করবে। প্রথমবারের মতো আয়োজিত এই বইমেলার উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার, এ সময় তিনি বলেন, একদল তরুনের এ যুগোপযোগী উদ্যোগ কে স্বাগতম এবং সত্যিই এ মহান দিবসে এ উদ্যোগটি প্রসংশার দাবীদার। আলোক কুঞ্জের সকল গঠনমুলক কাজের সফলতা কামনা করেন। এছাড়া মেলায় বিশিষ্টজনের ভিতর উপস্থিত ছিলেন-স্পেনে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স এম হারুন আল রাশিদ, কমার্শিয়াল কাউন্সিলর রেদোয়ান আহমেদ, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের এর সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহসভাপতি আল আমিন মিয়া, সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার ঢাকা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়াসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মেলায় উল্লেখিত বই সমুহের মধ্যে দেশী প্রবাসী উদীয়মান লেখক লেখিকাদের লেখায় সমৃদ্ধ 'আলোক কুঞ্জ' সাহিত্য সংকলনটি রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার এর হাতে সৌজন্য কপি তুলে দেন আলোক কুঞ্জ গ্রন্থের সম্পাদক হানিফ মিয়াজি এবং সংগঠনের পরিচালক হোসাইন ইকবাল, সোহেল রানা ও শেখ সুজন। মেলায় ছিলো আলোক কুঞ্জ সাহিত্য সংকলন, বঙ্গবন্ধুর আত্মজীবনী, বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু, কবি সাংবাদিক ফখরুদ্দীন রাজির বরফ গলা জিবন, সাংবাদিক ইব্রাহিম খলিলের গনক দিঘীর পাড়ে, ফ্রান্স প্রবাসী সুকবি রবি শংকর মৈত্রীর প্রাণবিক জীবনের জন্য প্রার্থনা, জাহানারা ইমামের একাত্তরের দিন গুলি, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এর বিভিন্ন বই সহ ইসলামি ও শিশুতোষ বই সমূহ। মেলার অন্যতম আয়োজক ও বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সহ ধর্ম ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং আলোক কুঞ্জ সাহিত্য সংকলনের সম্পাদক হানিফ মিয়াজি জানান, প্রথম অনুষ্ঠিত হওয়া বই মেলায় সকলের যে উৎসাহ উদ্দিপনা দেখেছি সবার ভালোবাসা ও সহোযোগিতা পেলে আগামীতে আরো বৃহৎ পরিসরে গ্রন্থমেলার আয়োজন করে বাংলার ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি প্রবাসে অবস্থানরত প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব।