ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

বঙ্গবন্ধুর সোনার বাংলা এখন আর স্বপ্ন নয় : ড.ম.খা. আলমগীর

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৭ এএম

বঙ্গবন্ধুর সোনার বাংলা এখন আর স্বপ্ন নয় : ড.ম.খা. আলমগীর
[youtube]kSE3KyXSkl4[/youtube] ''বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন আর কেবল স্বপ্ন নয়। এটা এখন সত্য।সকল বাংলাদেশিরই একই অনুভূতি এখন'' মন্তব্য করে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষেদের সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহিউদ্দিন খান আলমগীর এমপি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে আমরা অনেক দূর এগিয়ে গেছি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) স্পেনের রাজধানীর মাদ্রিদে স্পেন আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি ড.মহিউদ্দিন খান আলমগীর তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশের ক্রমবর্ধমান উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান। এসময় ড.মহিউদ্দিন খান আলমগীর আরও মন্তব্য করেন, বঙ্গবন্ধুর অসময়ে প্রস্থান আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকেই ব্যহত করেনি, বরং আমাদের রাজনৈতিক অঙ্গনেও নেতৃত্বের শূন্যতা সৃষ্টি করেছিল। তবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার সঠিক পথ খুঁজে পেয়েছে। স্পেন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপত্বিতে ও স্পেন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক খান এবং যুবলীগ নেতা ওলিউর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে দেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি একেএম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আহমদ আসাদুর রহমান সাদ,প্রবীণ আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ ইসলাম, জসিম উদ্দিন মাস্টার, স্পেন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হাসান, সাবেক প্রচার সম্পাদক জালাল হোসেন, আওয়ামীলীগ নেতা বেলাল আহমেদ, এম এ আই আমিন, রুবেল খান, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ স্পেনের আহবায়ক আফসার হোসেন নীলু, স্পেন যুবলীগের আহবায়ক ইফতেখার আলম,মোঃ শিপন পাটোয়ারী, মোঃ আমীন, যুবলীগ নেতা শিপন আহমদ রাহী,মামুন মিয়া,মিলন মজুমদার, সুব্রত রায় শুভ সহ আওয়ামীলীগ, যুবলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহিদ ও মুক্তিযুদ্ধের সকল শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।