ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

বার্সেলোনায় বাংলা স্কুলের সমাপনী পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ০৬ জুলাই ২০১৯, ০৭:৫৭ পিএম

বার্সেলোনায় বাংলা স্কুলের সমাপনী পরীক্ষা সম্পন্ন
স্পেনের বার্সেলোনায় একমাত্র বাংলা স্কুলের সমাপনী (বার্ষিক) পরীক্ষা সম্পন্ন হয়েছে।গত ৪ ও ৫ জুলাই এই পরীক্ষা সম্পন্ন হয়। শিশু শ্রেণীর ‘ক’ ও ‘খ’ ইউনিটসহ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর মোট ৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রমে ব্যবহৃত বাংলা, ইংরেজি পাঠ্যবইসহ সামাজিক শিক্ষা, ধর্মশিক্ষা, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংবলিত বাংলা স্কুল কর্তৃপক্ষের তৈরী সিলেবাস অনুসারে পাঠদানের পর এই সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। বার্ষিক পরীক্ষায় মোট ১০০ নাম্বারের পরীক্ষার মধ্যে বাংলায় ৪০ ও ইংরেজিতে ৪০ নাম্বারের পরীক্ষা এবং ২০ নাম্বারের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যসহ সামাজিক শিক্ষাসহ বাংলা ভাষায় কথা দক্ষতাও যাচাই করা হয়। বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে বাংলা স্কুলের শিক্ষকগণ ছাত্র-ছাত্রীদের মেধা তালিকা নির্ধারণ করে শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। স্কুল কর্তৃপক্ষ জানায়, প্রতি বছরের ন্যয় এবারও আগামী ২১ জুলাই বার্ষিক শিক্ষাসফর ও বনভোজন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হবে। স্কুল কর্তৃপক্ষ উক্ত শিক্ষা সফর ও বনভোজন অনুষ্ঠানে সকল শিক্ষার্থী ও অভিবাবকদের অংশগ্রহনের মাধ্যমে বাংলা স্কুলকে উৎসাহ ও সহযোগিতা দান করার জন্য সকলের কাছে অনুরোধ জানান।