ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন?

ইউরো ফুটবল ম্যাচ থেকে স্কটল্যান্ডে করোনায় আক্রান্ত ২ হাজার

প্রকাশিত: ০১ জুলাই ২০২১, ০১:৩৭ এএম

ইউরো ফুটবল ম্যাচ থেকে স্কটল্যান্ডে করোনায় আক্রান্ত ২ হাজার
স্কটল্যান্ডে ইউরো ২০২০ ফুটবল ম্যাচ থেকে প্রায় দুই হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এসব মানুষের দেহে করোনা সংক্রমণের সঙ্গে স্কটল্যান্ড বনাম ইংল্যান্ড ফুটবল ইউরো ম্যাচের সংযোগ পাওয়া গেছে। পাবলিক হেলথ স্কটল্যান্ড (পিএইচএস) জানিয়েছে, তারা প্রায় ১৯৯১ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত করেছেন যাদের দুই-তৃতীয়াংশই জানিয়েছে তারা ওই ম্যাচ দেখতে গত ১৮ জুন লন্ডন সফর করেছিলেন। এর মধ্যে ৩৯৭ জন সমর্থক ওয়েম্বলি স্টেডিয়ামে ছিলেন। পিএইচএস জানিয়েছে, ৫৫ জনের আক্রান্তের সঙ্গে গ্লাসগোর ফ্যানজোনের ম্যাচ, ৩৮ জনের আক্রান্তের সঙ্গে স্কটল্যান্ড বনাম ক্রোয়েশিয়া ম্যাচ এবং ৩৭ জনের আক্রান্তের সঙ্গে স্কটল্যান্ড বনাম চেক রিপাবলিকের ম্যাচের সম্পর্ক রয়েছে। পিএইচএসের ওই রিপোর্টে বলা হয়েছে, চলমান ইউরোতে সকল স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে কাজ করছে সংস্থাটি। ১৪৭০ জনের সংক্রমণের তিন-চতুর্থাংশই ২০ থেকে ৩৯ বছর বয়সী। আর এই সংখ্যার প্রতি ১০ জনের ৯ জনই পুরুষ। কোভিড বিধি-নিষেধের কারণে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ২ হাজার ৬শ টিকিট বরাদ্দ ছিল। অথচ এর মধ্যেও প্রায় দুই হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এসব ম্যাচ দেখতে কয়েক হাজার ভক্ত ও সমর্থক টিকিট পাবেন না জেনেও লন্ডনে সফর করেছেন। আর এটাই চরম বিপদ ডেকে এনেছে। ম্যাচের আগে বড় বড় দলে সমর্থকরা কেন্দ্রীয় লন্ডনে জড়ো হয়েছেন। এক প্রতিবেদনে জানানো হয়েছে, আক্রান্ত ১ হাজার ৯৯১ জনের মধ্যে ১ হাজার ২৯৪ জনই লন্ডনে সফর করেছেন। এদের মধ্যে ৩৯৭ জন সরাসরি ফুটবল ম্যাচ দেখতে গিয়েছেন। গত ১১ জুন ইউরো ২০২০ ট্যুর্নামেন্ট শুরু হয়েছে। তারপর থেকে এখন পর্যন্ত স্কটল্যান্ডে ৩২ হাজারের বেশি মানুষের দেহে করোনার উপস্থিতি ধরা পড়েছে, যা বেশ উদ্বেগজনক।