ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে? সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাবা–মা, দুই বোনকে হারালো শিশু ফাইজা ট্রাইব্যুনাল থেকে সরানো হল যুদ্ধাপরাধীদের আইনজীবী তাজুলকে

ধর্ষণ ও হত্যার মিছিলে রক্তাক্ত সমাজ

প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ০২:০৮ এএম

ধর্ষণ ও হত্যার মিছিলে রক্তাক্ত সমাজ
বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন যত দ্রুত গতিতে এগিয়ে চলছে মানুষগুলোর নৈতিক মূল্যবোধ ও তার অবক্ষয় মনে হয় তার চেয়ে বহুগুণ দ্রুত অধঃপতনের  দিকে এগিয়ে যাচ্ছে । এখনই সময় সামগ্রিক উন্নয়নের সাথে সাথে দেশের মানুষগুলোর নৈতিক উন্নয়ন নিশ্চিত করবার লক্ষ্যে রাষ্ট্রীয় সকল অন্যায় বিশেষ করে শিশু নির্যাতন,শিশু ও নারী ধর্ষণের বিরুদ্ধে শক্তিশালী আইন চুড়ান্ত ও রেপিড বাস্তবায়ন করা । এক নয়ন ভন্ডের ভিডিও ভাইরালের কারণে তা সকলের নজরে এসেছে কিন্তু শত শত বন্ডরা প্রতিদিন এমন নৃশংস, জঘণ্য, নোংরা কর্ম চালিয়ে যাচ্ছে । স্কুল ও কলেজগুলোতে পরিমলদের উত্তরসূরিরা নিয়মিত আতংক ছড়াচ্ছে। অভিযোগের পাহাড়ে হারিয়ে যাচ্ছে এসব অসভ্য ও বর্বর কৃতকর্মগুলো। নিকট অতীতে দৃষ্টান্তমূলক শাস্তি পেতে খুব একটা শুনা যায়নি। যার কারণে এখন সমাজের প্রতিটি ক্ষেত্রেই ধর্ষণ, তারপর হত্যা ;প্রতিদিনকার টপ নিউজ। রাষ্ট্রীয় হিসেবে এ বছরের জুলাই পর্যন্ত ধর্ষণ ও হত্যার মিছিলে ৩৯৯ জনে ঠেকেছে। যা ২০১৮ তে ছিলো ৩৬৬।মুসলিম বিশ্বে সবচাইতে বেশি ধর্মীয় ওয়াজ মাহফিলের  আয়োজন বাংলাদেশে সবচাইতে বেশি হয়।  এই দেশে ধর্মীয় প্রতিষ্ঠানও কম নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আবাসিক মাদ্রাসায় কিছু ‘নামধারী ও লেবাসধারী’ হুজুর কর্তৃক শিশু নির্যাতন ও বলৎকার,মহিলা মাদ্রাসার আবাসিক ছাত্রীদের ধর্ষণের পর কুরআন ছুঁয়ে কাউকে না বলার প্রতিশ্রুতি  ইতিমধ্যে ভয়াবহ আতংকের বার্তা-ই বহন করছে। আমরা কথায় কথায় পাশ্চাত্যের কালচার অনুকরণে প্রজন্ম রসাতলে যাচ্ছে বলে গলা ফাটাই কিন্তু তাদের আদর্শ,মূল্যবোধ,জীব জন্তুর প্রতি,মানুষের অধিকারের প্রতি  তাদের অনুকরণীয় দায়বদ্ধতা ও নীতিবোধ ও মানবীয় গুণ চর্চার কথা বলিনা, গ্রহণ করিনা ! কোনো সভ্য দেশে হত্যা,ধর্ষণ ও সামাজিক যেকোনো অন্যায়ের প্রতিবাদে গণ আন্দোলন করতে হবে,বিচারপ্রার্থীকে সংবাদ সম্মেলন করে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে আধুনিক বিশ্বে বিশেষ করে কল্যাণকামী তথা উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের জন্য কোনভাবে কাম্য হতে পারে না। সাগর-রুনী থেকে শুরু করে তনু হত্যা,নুসরাত ও  সম্প্রতি ভাইরাল হওয়া  বহুল হত্যা কাণ্ডের জন্য দেশ ব্যাপী আন্দোলন প্রতিবাদ চললেও  বিচারের দৃষ্টান্ত স্থাপন জনগণ দেখেনি। ক্লান্তির ও যে ক্লান্তি থাকে, এসব দৃশ্য দেখতে দেখতে এই প্রজন্ম ভবিষ্যতের জন্য  কতোটা  ‘মানবিক মানুষ’ হবে ,এমন প্রশ্নকে ফেলে দেওয়া যায়? আইন প্রয়োগ ও তার বাস্তবায়ন-ই পারে একটা অসুস্থ্ জাতিকে সভ্য বানাতে। বাংলাদেশের মতো অপরাধ করে বেঁচে যেতে পারলে ইউরোপের  যুদ্ধ বিদ্ধস্ত, ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে আজকের সভ্য জাতিগুলো মূল্যবোধ ও নৈতিকতার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে আবার পৃথিবীতে রাজত্ব করতে পারতো না ! সুমু মির্জা: কবি ও সাংবাদিক