ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ
‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’

কে এম আবু তাহের চৌধুরীর ‘রঙের দুনিয়া’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান লণ্ডনে

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৫, ০৪:০৩ এএম

কে এম আবু তাহের চৌধুরীর  ‘রঙের দুনিয়া’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান লণ্ডনে
বিলেতের সুপরিচিত মুখ, কমিউনিটি নেতা, সমাজকর্মী, সাংবাদিক ও লেখক কে এম আবু তাহের চৌধুরীর লেখা ‘রঙের দুনিয়া’, একটি আবেগময়, চিন্তাশীল ও হৃদয়ছোঁয়া কবিতার সংকলন, বুধবার ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি স্কুলের হল রুমে। মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যপ্রেমী, সংস্কৃতিজন, লেখক, এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। কবিতার পঙ্‌ক্তিতে মিশে ছিল জীবনের রঙ, অনুভবের গভীরতা এবং সমাজের নানা গল্প। কে এম আবু তাহের চৌধুরী রচিত দ্বিতীয় কবিতার বই ‘রঙের দুনিয়ার’ প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমিউনিটি নেতা এম এ মান্নান এবং পরিচালনায় ছিলেন লেখক সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটেস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -ডেপুটি মেয়র কাউন্সিলার মাইউম মিয়া তালুকদার, দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নুর, সাবেক সিভিক মেয়র কাউন্সিলার পারভেজ আহমদ, বৃটিশ বাংলাদেশী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি লেখক শাহগীর বখত ফারুক, কাউন্সিল অব মস্কের সভাপতি বিশিষ্ট আলেম মাওলানা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা। সভায় লেখকের সামাজিক ও কমিউনিটির কাজ সম্পর্কে একটি প্রেজেন্টেশন প্রদান করেন বিশিষ্ট লেখক ও গবেষক ড: মোহাম্মদ আবুল লেইছ। কবিতার বইয়ের উপর পর্যালোচনা পেশ করেন -কবি ও সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী। লেখকের পরিচিতি তুলে ধরেন বিশিষ্ট সাংবাদিক সাঈদ চৌধুরী। লেখকের উপর স্বরচিত একটি কবিতা পাঠ করেন কবি -কলামিস্ট শিহাবুজ্জামান কামাল । অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন -বিশিষ্ট সাংবাদিক রহমত আলী, ব্যারিষ্টার হামিদ হোসেইন আজাদ, ব্যারিষ্টার নাজির আহমদ, ইউকে বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট রেজা ফয়সল চৌধুরী শোয়েব, একাউন্টেন্ট নাসির উদ্দিন, ডঃ এম এ আজিজ, সৈয়দ সুহেল আহমদ, শেখ ফারুক আহমদ, সাংবাদিক এনাম চৌধুরী, কমিউনিটি নেতা মোহাম্মদ আব্দুর রব, আলহাজ্ব নুর বক্স, মিসেস ঝর্না চৌধুরী, কাউন্সিলার আবু তালহা চৌধুরী, ছয়ফুর রহমান কোরেশী হিরু, হাজী ফারুক মিয়া, মিসেস কামরুন্নেছা নাহার শোভা মতিন, সাংস্কৃতিক কর্মী মাহফুজা তালুকদার প্রমুখ। কোরআন তেলাওত করেন হাজী বুলু মিয়া। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন -শায়েখ সালেহ আহমদ হামিদী। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাউন্সিলার সাঈদ আহমদ, ব্যারিষ্টার মাসুদ চৌধুরী, কাউন্সিলার ব্যারিষ্টার মোস্তাক আহমদ, কাউন্সিলার কামরুল ইসলাম মুন্না, কাউন্সিলার কবির আহমদ, কাউন্সিলার সাবিনা আক্তার না, ব্যারিষ্টার আব্দুস শহীদ, কাউন্সিলার ব্যারিষ্টার সাইফ উদ্দিন খালেদ, ব্যারিষ্টার মুজিবুর রহমান, লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাবেক কাউন্সিলার শাহ আলম, সাংবাদিক মহিউদ্দিন আফজাল, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, প্রভাষক আব্দুল হাই, কমিউনিটি নেতা আব্দুল মুকিত, মইনুল খান, একে জিল্লুল হক, ফয়সল আহমদ আখন্দ, যুব নেতা সায়েম রহমান, কবি আবু হোসেন, এমদাদ তালুকদার এমবিই, হাজী ফারুক মিয়া, সাংবাদিক শোয়েব কবির, সাংবাদিক খালেদ মাসুদ রনি, সাংবাদিক আব্দুর রশীদ, ডাঃ সাংবাদিক গিয়াস উদ্দিন আহমদ, মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি আহমদ সাদিক, এডভোকেট আবু মাসুদ ,ইন্জিনিয়ার আবু আক্কাস চৌধুরী, যুব নেতা জুবেল বেলাল, নারী নেত্রী শাহিনা চৌধুরী, লেখক সাদেকুল আমিন, কবি নোমান চৌধুরী, মাওলানা নুরুল হক, ডাঃ উম্মে মুনিরা চৌধুরী সহ দুইশতাধিক বিশিষ্ট জন। সভায় লেখকের কবিতার বই এবং জীবন ও কর্ম সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। কমিউনিটির এ ভালবাসা দেখে কবি মুগ্ধ ও অভিভূত। তিনি আরো বলেন মহান আল্লাহ আমাদের এ ভালবাসা অটুট রাখুন। সবাইকে এক সাথে কাজ করার তাওফিক দান করুন।