ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

লেবানন আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ২৬ মে ২০২১, ০৩:৩৫ এএম

লেবানন আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন
বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিকী সম্মেলন সম্পন্ন হয়েছে। ৩০ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন বাবুল মিয়া ও ২৩ ভোট পেয়ে সাধারন সম্পাদক হন তপন ভৌমিক। এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিপ্লব হোসেন সিনিয়র সহ-সভাপতি ও ইব্রাহীম খান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সভাপতি প্রার্থী সুফিয়া আক্তার বেবী পেয়েছেন ১১ভোট, সারাধণ সম্পাদক জামাল হোসেন পান্না পেয়েছেন ৬ ভোট। রবিবার (২৩মে) বৈরুতে দাওরা সিআইটি কলেজের হলে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান আহবায়ক মুক্তিযোদ্ধা দুলামিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি বাবুল মুন্সী ও বিশেষ অতিথি ছিলেন যুগ্ন আহবায়ক মাহবুব আলম। সম্মেলন শেষে প্রধান আহবায়ক মুক্তিযোদ্ধা দুলামিয়াকে লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা দুলামিয়া। পুলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ ফরিদ ভূইয়া ও মোস্তফা মন্ডল। সভাপতি প্রার্থী বাবুল মিয়ার এজেন্ট হিসেবে ছিলেন আতিকুর রহমান ও সুফিয়া আক্তার বেবীর এজেন্ট হিসেবে ছিলেন শেখ জামাল। লেবাননে দীর্ঘ ২২ বছরের বাংলাদেশী রাজনীতিতে এই প্রথমবারের মত কাউন্সিলদের ভোটের মাধ্যমে সুষ্ট একটি নির্বাচন উপহার দিতে পেরে অত্যন্ত আনন্দিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা। তারা আশাবাদী, নির্বাচিত নেতারা লেবাননের মাটিতে দলকে ঢেলে সাজিয়ে একটি শক্তিশালী কমিটি উপহার দিবে। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনরে হাত শক্তিশালী করার লক্ষ্য কাজ করবে। লেবাননের অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলন পর্যবেক্ষণ করেন। প্রবাসী বন্ধু মহলের উপদেষ্টা শরিফ আহমেদ ও কুরবান আলী জানান, নির্বাচনী পরিবেশ ঠিকঠাক ছিল, ভোট গ্রহনের পদ্ধতিও ছিল স্বচ্ছ। সকল কাউন্সিরাদের উৎসব মূখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে। লেবানন আওয়ামী লীগে সম্মেলনটি দৃষ্টান্ত স্থাপন করে বলে মনে করেন সামাজিক সংগঠনের এই দুই নেতা।

লেবানন আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন

https://www.youtube.com/watch?v=jhlc9y1Ohgo