ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে? সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাবা–মা, দুই বোনকে হারালো শিশু ফাইজা ট্রাইব্যুনাল থেকে সরানো হল যুদ্ধাপরাধীদের আইনজীবী তাজুলকে

লেবাননে  বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

প্রকাশিত: ১৭ মার্চ ২০২১, ১১:১৪ পিএম

লেবাননে  বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
বাংলাদেশ দূতাবাস লেবাননের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (১৭মার্চ) স্থানীয় সময় সকাল ১০ঘটিকায় বৈরুতের বাংলাদেশ দূতাবাসের হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভার শুরু হয়। দূবাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান (পিএসসি)। সভায় বাংলাদেশ থেকে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনান দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন, তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফি, প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান ও আরমান প্রধান। এছাড়া সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দূতাবাস কর্মকর্তা খালেদ সরদার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবনীর উপর আলোকপাত করেন কমিউনিটি নেতা জামাল হোসেন, আশফাক তালুকদার, আবুল বাশার প্রধান সহ বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার নেতৃবৃন্দ। সব শেষে রাষ্ট্রদূতের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে। রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধ তার নিজের গুণাবলী দিয়ে একজন মহান নেতায় পরিনত হয়েছিলেন। তিনি শুধুমাত্র দেশের জন্য জীবনের অনেকটা সময় কারাবরণ করেছেন। তিনি চাইলে আরাম আয়েশের জীবন যাপন করতে পারতেন, কিন্তু বাংলার মানুষের জন্য তিনি জীবন বিলিয়ে দিয়েছেন। রাষ্ট্রদূত বলেন, ৭২ থেকে ৭৫পর্যন্ত এত কম সময়েও বঙ্গবন্ধু তার সঠিক ও বলিষ্ট নেতৃত্বে দেশকে গঠন করছিলেন। যুদ্ধ পরবর্তী সময় তিনি সঠিক হাতে দেশের হাল ধরেছিলেন বলেই আজো আমরা বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়ে রয়েছি। তিনি বলেন, বঙ্গবন্ধু গরিব ও মেহনতী মানুষের কথা বলতেন, এই জন্য গ্রাম বাংলার মানুষের কাছে তিনি অনেক বেশী জনপ্রিয়। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতেই তাকে ঘাতকরা স্বপরিবারে হত্যা করে। প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন, আসুন আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ গড়ার কাজে নিয়োজিত হবার শপথ গ্রহণ করি। এসময় বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, লেবানন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।