ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

লেবাননে বাংলাদেশী কমিউনিটিতে মৃত্যু বেড়েই চলেছে

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২১, ০২:০২ এএম

লেবাননে বাংলাদেশী কমিউনিটিতে মৃত্যু বেড়েই চলেছে
লেবাননে বাংলাদেশী কমিউনিটিতে মৃত্যু বেড়েই চলেছে । হতাশাগ্রস্ত লেবানন প্রবাসীদের চোখে মুখে এখন আতংকের ছাপ। প্রবাসীরা একদিকে যেমন অর্থনৈতিক ভাবে নিঃস্ব অপর দিকে বর্তমানে লেবাননের করোনা মহামারী তাদের সর্বদিক থেকে কোন ঠাসা করে রেখেছে। ফলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি। গত এক সপ্তাহের ব্যবধানে ৪ বাংলাদেশীর মৃত্যু প্রবাসীদের মাঝে অনেকটাই ভীতি সঞ্চার করেছে। ২৭ জানুয়ারী বুধবার বৈদ্যুতিক লিফট দূর্ঘটনায় শরীফুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। লেবাননের বালবাক জেলার এই ঘটনা থেকে জানা যায়,জীবিকার তাগিদে কুমিল্লা জেলার ফুলতলি গ্রামের আব্দুর রহিম এর একমাত্র সন্তান শরীফুল ইসলাম দীর্ঘ ১৩ বছর আগে গ্রীন ওয়ার্ল্ড নামে একটি খাবার পক্রিয়াজাতকরন কোম্পানীর ভিসায় লেবানন আসেন। বুধবার স্থানীয় সময় সকালে কোম্পানীর ভিতরে কর্মরত অবস্থায় মালামাল নিয়ে লিফট দিয়ে উপরে উঠার সময় যান্ত্রিক গলযোগের কারনে দূর্ঘটনা ঘটলে সাথে সাথেই তিনি মারা যান।পরে স্থানীয় পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মরদেহ তাদের হেফাজতে নিয়ে যায়। অপরদিকে ২৮ শে জানুয়ারী বৃহষ্পতিবার করোনা আক্রান্ত হয়ে রিনা বেগম নামে এক বাংলাদেশী নারী কর্মীর মৃত্যু ঘটে। লেবাননের জুনি জেলার বুয়ার সরকারী হাসপাতালে স্থানীয় সময় রাত ১১ টায় তার মৃত্যু হয়। রিনা বেগমের মেয়ে লেবানন প্রবাসী লাবনী আক্তার জানায়, তার মা দীর্ঘ ১০ বছর আগে গৃহকর্মীর ভিসায় লেবাননে আসেন। থাকতেন জুনি জেলার আধুনিস এলাকায়। গত ১ সপ্তাহ ধরে তিনি প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে স্থানীয় একটি হাসপাতালে করোনা পরীক্ষা করলে সেখানে তার রেজাল্ট পজিটিভ আসে। বৃহস্পতিবার রাতে অবস্থার আরো অবনতি হলে সহকর্মীরা তাকে দ্রুত বুয়ার সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রিনা বেগমকে মৃত বলে ঘোষনা করেন। রিনা বেগমের বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার রিকিবাজার গ্রামে। গত ২২শে জানুয়ারী করোনায় আক্রান্ত হয়ে রাবিয়া বেগম নামে আরো এক বাংলাদেশী নারী কর্মীর মৃত্যু হয়েছে। জানা যায়, শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টায় বৈরুতের রফিক হারিরি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি ২ সপ্তাহ আগে শারীরিক অসুস্থতা নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হলে সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়।পরে অবস্থার আরো অবনতি হলে তার মেয়ে শুক্রবার সকালে তাকে রফিক হারিরি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করার কয়েক ঘন্টা পরেই দুপুরে রাবিয়া বেগমের মৃত্যু হয়। রাবিয়া বেগমের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার সাতপুকুরিয়া গ্রামে। বাবার নাম হারুনুর রশীদ। লেবাননে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রবাসী বাংলাদেশীদের করোনা আক্রান্তের সঠিক হিসাব না থাকলেও মৃত্যুর সংখ্যা গিয়ে ঠেকেছে ১০ জনে। তাই বরাবরেই দূতাবাস বাংলাদেশী প্রবাসীদের স্বাস্থ্য বিধি মেনে চলার তাগিদ দিয়ে আসছে। এবং সেই সাথে বাংলাদেশী কর্মীদের করোনা সংক্রান্ত তথ্য ও চিকিৎসা সহায়তা প্রদানের জন্য হেল্প লাইন চালু করেছে।