ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

লেবাননে আন্দোলনে যাচ্ছে বাংলাদেশি প্রবাসীরা, সোমবার মানববন্ধন  

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ০২:৫২ এএম

লেবাননে আন্দোলনে যাচ্ছে বাংলাদেশি প্রবাসীরা, সোমবার মানববন্ধন  
ভয়াবহ আর্থিক সংকটে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ লেবানন। এতে সবচেয়ে সংকটে রয়েছে সেখাকার প্রবাসী বাংলাদেশিরা। কর্ম হারিয়ে বেকার হয়ে পড়েছেন হাজারো প্রবাসী কর্মী। অনেকে দেশ থেকে টাকা নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছেন তারা। তবে এখন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের  ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে কার্যকর কোন উদ্যোগ নেয়া হয়নি। কবে নাগাদ তারা দেশে ফেরত আসতে পারবেন তাও নিশ্চিত করে বলতে পারছে না কেউ। এ অবস্থায় আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।আগামী ১৪ ডিসেম্বর রোজ সোমবার বৈরুতে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আউট পাসের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন তারা। লেবাননের আল কলা ব্রিজের নিচে জমায়েত হবেন তারা। সেখান থেকে মিছিল নিয়ে সাফা রাতে যাবেন তারা। পরে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ঘেরাও করবেন  প্রবাসী বাংলাদেশিরা। এদিকে নজিরবিহীনভাবে লেবাননের মুদ্রাস্ফীতি ভয়াবহ আকার ধারণ করেছে। ডলারের বিপরীতে লেবানিজ পাউন্ডের ভয়াবহ দরপতন অব্যাহত রয়েছে।  ডলারের আন্ত:প্রবাহ কমে যাওয়ায় লেবাননের কেন্দ্রীয় ব্যাংক জ্বালানি, গম এবং ওষুধ এবং কিছু প্রাথমিক পণ্য আমদানি করতে বৈদেশিক মুদ্রা সরবরাহের জন্য অবনতিশীল রিজার্ভ ব্যবহার করেছে। ভর্তুকি শেষ হওয়ার এই খবরে আতঙ্ক তৈরি হয়েছে। কারণ সংকট দেশটির অর্ধেক মানুষকে দরিদ্র করে দিয়েছে। গভর্নর মঙ্গলবার বলেন, দুই মাসের ভর্তুকি দেয়ার মতো অর্থ আমাদের রয়েছে। দেশটিতে এরই মধ্যে প্রয়োজনীয় পণ্য আমদানিতে সরকারের দেয়া ভর্তুকিও শেষ হতে চলেছে। মহামারি করোনা এবং  দীর্ঘদিনের রাজনৈতিক আর অর্থনৈতিক সংকটে বেসামাল লেবাননের শ্রমবাজার। দেশটিতে তাই কাজ করে পর্যাপ্ত আয় করতে পারছেন না প্রবাসী বাংলাদেশিরা। খেয়েপড়ে থাকাই যেখানে দুরূহ, সেখানে দেশে টাকা পাঠানোর কোনো সুযোগই নেই তাদের। এতে চরম মানবেতর জীবনযাপন করছেন প্রায় এক লাখ প্রবাসী বাংলাদেশি। এদিকে, অর্থসংকট ও টিকিটের উচ্চমূল্যের কারণে দেশেও যেতে পারছেন না তারা। তাই আবারও বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে ফেরার আবেদন জানিয়েছেন প্রবাসীরা। পাশাপাশি সরকারের দৃষ্টি আকর্ষণে বৈরুতে সোমবার বিক্ষোভের ডাক দিয়েছেন প্রবাসী শ্রমিকরা। প্রবাসী বাংলাদেশিরা একদিকে প্রায় সাত-আট মাস ধরে কোনো কাজ করতে পারছেন না, অন্যদিকে টাকার মূল্য কমে গেছে। এতে বিপাকে পড়েছেন তারা । তাই সরকারের কাছে দেশে ফেরার আকুতি তাদের। অন্যথায় দাবি পূরণে মাঠে নামার বিকল্প দেখছেন না প্রবাসীরা। বলছেন, আমাদের কাজের মূল্যয়ন করা হয় না। এসব নিয়ে আমরা আগেও কথা বলেছি দূতাবাসে কিন্তু প্রতিবারই আমাদের তাড়িয়ে দেওয়া হয়। দেশটিতে দেড় লাখের মতো বাংলাদেশি বাস করে। এর মধ্যে প্রায় ৪০ হাজার রয়েছেন কাগজপত্রহীন। আগস্টে বৈরুত বিস্ফোরণ আর সরকার পরিবর্তনের পর  আরও প্রকট হয়েছে সংকট। স্বেচ্ছায় দেশে ফিরতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন হাজারো লেবানন প্রবাসী বাংলাদেশি। মূলত কাজের অভাবেই দেশে ফিরছেন তারা। দেশ থেকে টাকা নিয়ে চলতে হচ্ছে অনেক প্রবাসীকে। তবে বৈধ কাগজপত্র না থাকায় দেশে ফিরতে পারছেন না এসব প্রবাসী। লেবাননে অভ্যন্তরীন সমস্যার কারণে ২০১৯ সাল থেকে দেশটির অর্থনীতি ভেঙ্গে পড়ায় এর বিশাল প্রভাব পড়েছে প্রবাসীদের উপর।