ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

লেবাননে ফের ভয়াবহ বিস্ফোরণ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫৫ এএম

লেবাননে ফের ভয়াবহ বিস্ফোরণ
ফাইল ফটো আবারো  ভয়াবহ এক বিস্ফোরণের ধোঁয়ায় ছেয়ে গেছে লেবাননের আকাশ।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাজধানী বৈরুত থেকে ৫০ কিলোমিটার দক্ষিণের আইন কানা গ্রামে বিস্ফোরণ ঘটে, এমন খবর প্রকাশ করেছে আল-জাজিরা। বিস্ফোরণের পর সেখানে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। শক্তিশালী বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। লেবাননের দক্ষিণাঞ্চল হিজবুল্লাহ’র শক্তশালী রাজনৈতিক ঘাঁটি রয়েছে। সীমান্ত এলাকায় হিজবুল্লাহ’র সঙ্গে প্রায় সময়ই সংঘাতে জড়িয়ে পড়ে ইসরাইলি বাহিনী। তবে এ ঘটনায় দু’পক্ষের মধ্যে কোনো সংঘর্ষ হয়েছে কিনা তা নিশ্চিত করেনি। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের ফলে আশপাশে কিছু ভবন বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ৪ আগস্ট স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল লেবাননের রাজধানী বৈরুত। এ ঘটনায় প্রায় দুইশ মানুষের প্রাণহানি ঘটে, আহত হন ৬ হাজারের বেশি। বৈরুত বন্দরের একটি গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট থেকে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠে অনেক দূরের এলাকাও। ভূমধ্যসাগরের অপর পাড়ের সাইপ্রাসে সৃষ্টি হয় ভূকম্পনের। ভয়াবহ ওই বিস্ফোরণের পর বিক্ষুব্ধ জনগণ রাস্তায় নেমে আসে। দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে সরকারের পদত্যাগ দাবি করে তারা। নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনের চেষ্টা করলেও একপর্যায়ে  পদত্যাগ করতে বাধ্য হয় পুরো সরকার।