ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

লেবাননে অর্থনৈতিক সংকটের কারণে সরকার বিরোধী আন্দোলন

প্রকাশিত: ১৪ জুন ২০২০, ০৩:৪২ পিএম

লেবাননে অর্থনৈতিক সংকটের কারণে সরকার বিরোধী আন্দোলন
অর্থনৈতিক সংকট সমাধানে ব্যর্থ হওয়ায় লেবানন সরকারের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।মুদ্রার দাম কমে যাওয়ার পাশাপাশি বেকারত্বের হার বেড়ে যাওয়ায় এই বিক্ষোভে অংশ নিয়েছেন লেবাননের শত শত মানুষ। জানা গেছে, গত অক্টোবর থেকে এ পর্যন্ত লেবানিজ পাউন্ডের দাম ৭০ শতাংশ কমে গেছে। আর এই করোনা মহামারিতে দেশটিতে অর্থনৈতিক সংকট আরো তীব্র হয়েছে। লেবাননের বর্তমান জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশই বেকার। শুক্রবার রাতেও লেবাননের রাজধানী বৈরুত এবং উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। সে সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে এবং বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়। পুলিশও বিক্ষোভকারীদের দমনে টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছুড়ে। ত্রিপোলিতে আন্দোনরত এক বিক্ষোভকারী বলেন, আমরা শুধু একটা কাজ চাই। আমরা সরকারের কোনো ব্যবস্থার ওপর বিশ্বাস করি না।সরকার সকালে এক কথা বলে এবং বিকালে অন্যকথা। এদিকে লেবানিজ পাউন্ডের দামের পতন ঠেকাতে লেবাননের সরকার বাজারে আরো বেশি মার্কিন ডলার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সোমবার থেকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে লেবাননের বাজারে মার্কিন ডলার ছাড়া হবে। এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুন দামে প্রতি ডলারের মূল্য তিন হাজার দুইশত লেবানিজ পাউন্ড হবে। যার আগে মূল্য ছিল দেড় হাজার লেবানিজ পাউন্ডে।