ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

ভিসা সম্পর্কীত ধারণা না থাকায় কুয়েতে এসে বিপাকে পড়েছে প্রবাসীরা

প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯, ০৯:০৪ পিএম

ভিসা সম্পর্কীত ধারণা না থাকায় কুয়েতে এসে বিপাকে পড়েছে প্রবাসীরা
ভিসার ধরণ না বুঝে কুয়েতে বিপাকে পড়েছে প্রবাসীরা। সরকারি ভাবে কুয়েতে বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকলেও গত ৪ থেকে ৫ বছরে  প্রায় অর্ধলক্ষাধিক মানুষ বিভিন্ন ভিসায় কুয়েতে এসেছে। '১৮ নাম্বার শোন ভিসা' বলে ভিসার দালালরা ৭ লক্ষ থেকে ৮ লক্ষ টাকায় বিক্রি করেছে প্রতিটি ভিসা বাংলাদেশি শ্রমিকদের কাছে। আবার এসব ভিসা গুলোকে ফ্রী ভিসা বলেও ৭ থেকে ৮ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে। ফ্রী ভিসা বলে কোন ভিসা হয় ন।এরকম ভিসাধারীদের অবৈধ হিসেবেই কুয়েতে অবস্থান করতে হয়। স্থানীয় প্রশাসনের হাতে এ ভিসারধারী কেউ ধরা পড়লে দেশে পাঠিয়ে দেওয়া হয়। এমনকি যে আকামার ভিসা সে কোম্পানির নামে মামলা দেওয়া হয়। কুয়েতে বিভিন্ন ধরণের ক্যাটাগরির ভিসা রয়েছে তার মধ্যে হল ফ্যামেলি ভিসা (২২ নাম্বার)। ফ্যামিলি ভিসা এসে কোথাও কাজের জন্য আবেদন বা কাজ করার অনুমতি নেই। টুরিস্ট ভিসা(১৪ নাম্বার) ভ্রমন ভিসায়ও কাজ করার অনুমতি নাই। মাছনা ভিসা (১৮ নাম্বার), মাছুরা সাগিড়া (১৮ নাম্বার) ছোট কোম্পানি ভিসাগুলো প্রয়েজনীয় আইনী প্রক্রিয়ায় অন্য ছোট কোম্পানিতে ট্রান্সপার করা যায়। খাদেম ভিসা( ২০ নাম্বার)ও একইভাবে পরিবর্তন করা যায়। মাজরা রায় শোন (১৮ নাম্বার) এই ভিসায় খামার অথবা বাগানের নির্দিষ্ট এলাকার বাইরে কাজ করা যায় না । এরকম ভিসাধারীরা বাইরে কাজ করার সময় পুলিশি অভিযানে পড়লে যে কোন সময় গ্রেপ্তার করতে পারে স্থানীয় প্রশাসন। আহলি ( ১৮ নাম্বার) শোন ভিসা কোম্পানির চুক্তির নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর অন্য যেকোন কেম্পানিতে ভিসার পরিবর্তন করার আইনগত বিধান আছে । তবে বিভিন্ন অনিয়ম ও অভিযোগ পাওয়ার কারণে বাংলাদেশিদের জন্য সব ধরণের ভিসা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার । শুধুমাত্র বর্তমানে কুয়েতে সরকারি ভাবে আকদ হুকুমা নামে (১৮ নাম্বার ) ভিসা চালু রয়েছে। যে ভিসা গুলো কুয়েত সরকার কর্তৃক বিনা মূল্যে প্রদান করেছে। এই ভিসায় কাজ হল পরিস্কার পরিচ্ছন্নতার , যা এক কোম্পানি থেকে অন্য কোন কোম্পানিতে ট্রান্সপার যোগ্য নয়। বেতন কুয়েতি ৬০ দিনার ( বাংলা টাকায় প্রায় ১৭ হাজার টাকার মত) ।সাধারনত মসজিদ , মাদ্রসা ও কুয়েতের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এ ভিসার আওতায় কাজ হয়ে থাকে। ভারত, শ্রীলংকা,নেপালী নাগরিকরা শুধু মাত্র ১ লক্ষ টাকা খরচ করে ২ বছর মেয়াদী এ ভিসায় আসেছ। আর কোম্পানির কিছু কর্মকর্তা ও ভিসার দালালরা সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশির কাছে এই ভিসা গুলো নানা ধরণের সুযোগ সুবিধার কথা বলে ৭ লক্ষ টাকা থেকে ৮ লক্ষ টায় বিক্রি করেছে। কুয়েতের ল ফার্মের কেইস ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, 'বর্তমানে কুয়েতে সরকারি ভাবে আকদ হুকুমা চালু আছে যাহা কুয়েত সরকার বিভিন্ন কোম্পানিকে দিয়েছে। ভারত,নেপাল,শ্রীলংকান নাগরিকরা তাদের দেশের এজন্সির মাধ্যমে এই ভিসায় ১ লক্ষ টাকা খরচ করে আসছে । আমাদের বাংলাদেশিরা ৭ থেকে ৮ লক্ষ টাকায় আসছে কুয়েতে একই কাজে, একই বেতন, একই সুযোগ সুবিধা। আমাদের সরকার চেষ্টা করলে এজেন্সরি মাধ্যমে কুয়েত সরকারের সাথে যোগাযোগ করে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষকর্মী পাঠাতে পারে কম খরচে।' উচ্চ মূল্যে দালালদের কথায় ১৮ নাম্বার ভিসার ধরণ সম্পর্কে ধারণা না থাকার কারনে দেশ থেকে গত কয়েক বছরে আসা নতুন শ্রমিকরা নানা ধরণের ভোগান্তীর শিকার হচ্ছেন। ঋণের বোঝা মাথায় নিয়ে কুয়েতে এসে অসহায় হয়ে মানবেতর জীবন যাপন করছেন প্রায় সকলেই।