ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী?

প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন ফিরহাদ হাকিম

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৯:৪৫ পিএম

প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন ফিরহাদ হাকিম
স্ত্রীর সাথে ছাড়াছাড়ির মামলা, এক অধ্যা্পকিার সাথে নতুন বন্ধুত্বে জড়িয়ে পড়া তথা পারিবারিক অশান্তির জের ধরে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জির ভর্ৎসনায় পদত্যাগ করেছেন কলকাতার পৌর করপোরেশনের মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। ২২ নভেম্বর বৃহস্পতিবার তিনি মেয়র পদ থেকে সরে দাঁড়ান।একই কারনে গত মঙ্গলবার তিনি মন্ত্রিত্বের পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জির কাছে পৌঁছান। একাধিক মন্ত্রিত্বে থাকা শোভন মমতারই কাছের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। শোভনের স্থলে নতুন মেয়র হচ্ছেন পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। স্বাধীনতার পর এই প্রথম কলকাতা করপোরেশনে প্রথম কোনো মুসলিম মেয়র হতে যাচ্ছেন। অন্যদিকে ডেপুটি মেয়র ইকবাল আহমেদ অসুস্থ থাকায় তাঁর স্থলে আনা হচ্ছে অতীন ঘোষকে। কিন্তু কেন কলকাতা করপোরেশনের কোনো নির্বাচিত কাউন্সিলরকে এই পদে বসানো হলো না—এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কেননা ফিরহাদ হাকিম নির্বাচিত কাউন্সিলর নন। অবশ্য ফিরহাদ হাকিমকে মেয়র করার জন্য আজই রাজ্য বিধানসভায় পৌর করপোরেশন আইনে সংশোধনী আনা হয়। নতুন আইনে বলা হয়, কাউন্সিলর ছাড়াও অন্য কাউকে মেয়র পদে বসানো যাবে। তবে তাঁকে পরবর্তী ৬ মাসের মধ্যে করপোরেশনের কোনো এলাকা থেকে কাউন্সিলর হয়ে আসতে হবে। তৃণমূল সূত্রে জানা গেছে, আজ বিকেলে কলকাতার তৃণমূলের কাউন্সিলরদের বৈঠক ডেকেছেন মমতা। সেখানেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হচ্ছে মেয়র পদে ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র পদে অতীন ঘোষের নাম। পদত্যাগী মেয়র শোভন চট্টোপাধ্যায় শুধু মেয়রই ছিলেন না। তিনি রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। একাধারে তিনি ছিলেন পরিবেশ, দমকল ও আবাসনমন্ত্রী। এ ছাড়া তাঁকে দেওয়া হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব। অবশ্য এর আগে তাঁকে পরিবেশ মন্ত্রণালয় ও দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতির পদ থেকে সরানো হয়েছিল। এদিকে শোভনের পদত্যাগের খবরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এক প্রতিক্রিয়ায় বলেন, ‘শোভনের জন্য তাদের দরজা খোলা রয়েছে। কেউ আমাদের দলে আসতে চাইলে আসতে পারেন।’