ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

কে জিতল—ভারত, না পাকিস্তান?

প্রকাশিত: ১৩ মে ২০২৫, ১০:০৯ এএম

কে জিতল—ভারত, না পাকিস্তান?

বলা হয়ে থাকে, বিজয়ের বহু অভিভাবক থাকলেও পরাজয় থাকে নির্ভরহীন, যেন এক অসহায় এতিম। সম্প্রতি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটে যাওয়া স্বল্পস্থায়ী কিন্তু তীব্র সংঘাতের পর দুই পক্ষের আচরণ দেখে এ কথাটিই আবারও স্মরণ করিয়ে দেয়। উভয় দেশই নিজেদের বিজয়ী হিসেবে তুলে ধরতে ব্যস্ত, কিন্তু পরাজয়ের দায় কেউই নিচ্ছে না।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণ পরই ভারতের বিভিন্ন টিভি চ্যানেলে ভেসে ওঠে একটাই ঘোষণা—‘পাকিস্তান আত্মসমর্পণ করেছে’। একইসঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের প্রতিক্রিয়ায় চালানো ‘অপারেশন সিঁদুর’ পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়েছে।

অন্যদিকে, যুদ্ধবিরতির ঘোষণার পরপরই ইসলামাবাদের রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে তারা বিজয় উদযাপন করে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, “আমাদের সাহসী সেনাবাহিনী এক অনন্য সামরিক ইতিহাস রচনা করেছে। ভারতের আগ্রাসনের কয়েক ঘণ্টার মধ্যেই আমাদের যুদ্ধবিমান যেভাবে তাদের থামিয়ে দিয়েছে, তা সহজে ভুলে যাওয়ার নয়।”

পাকিস্তান দাবি করেছে, তাদের বিমানবাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে, যার মধ্যে তিনটি ছিল ফরাসি নির্মিত রাফাল জেট।

ঠিক একই সময়ে, সিএনএন জানায়—ভারতের দুটি রাজ্যে দেশটির দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ফরাসি গোয়েন্দা সূত্রও নিশ্চিত করে, অন্তত একটি রাফাল পাকিস্তানের হামলায় ধ্বংস হয়েছে।

যদিও ভারত এই ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি, তবে তারা স্যাটেলাইট থেকে পাওয়া ছবি প্রকাশ করেছে, যেখানে পাকিস্তানের কয়েকটি সামরিক ঘাঁটির রানওয়ে ও রাডার স্টেশন ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যাচ্ছে। ভারতীয় কর্মকর্তাদের দাবি, এসব ঘাঁটি তাদের অভিযানে ধ্বংস হয়েছে।

দুই দেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সংঘাতের ফলাফল নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ব্যাখ্যা করলেও, সিএনএনের আন্তর্জাতিক প্রতিবেদক ম্যাথিউ চান্স মনে করেন, এই সংঘাতে কেউই স্পষ্টভাবে বিজয়ী নয়।

তাছাড়া, যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা থাকলেও এ নিয়ে ভারত ও পাকিস্তানের অবস্থানে রয়েছে স্পষ্ট পার্থক্য। যুক্তরাষ্ট্রের আহ্বানে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স দুই দেশকেই সংযত থাকার আহ্বান জানান।

পাকিস্তানি কর্মকর্তারা পরে যুক্তরাষ্ট্রকে কৃতজ্ঞতা জানালেও ভারতীয় নেতৃত্ব এ বিষয়ে নীরব থাকে। তারা দাবি করে, দুই দেশ সরাসরি আলোচনার মাধ্যমেই যুদ্ধবিরতিতে পৌঁছেছে।

সাংবাদিক ম্যাথিউ চান্স মনে করেন, ভারতের এই অবস্থানের পেছনে রয়েছে জাতীয় অহংবোধ। কাশ্মীর ইস্যুতে বাইরের কারও মধ্যস্থতা ভারত একেবারেই পছন্দ করে না। তাদের মতে, এটি একটি দ্বিপক্ষীয় অভ্যন্তরীণ বিষয়, যার সমাধানও করতে হবে ভারত ও পাকিস্তানকেই।

এই মনোভাব থেকেই ভারত যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা স্বীকার করতে চায় না বলে মন্তব্য করেন চান্স।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কূটনৈতিক সূক্ষ্মতা নিয়ে ভাবছেন না। যুদ্ধবিরতির দ্রুত প্রতিক্রিয়া পেয়ে তিনি উৎসাহিত হয়ে কাশ্মীর সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন।

পাকিস্তান দ্রুত এই প্রস্তাবকে স্বাগত জানালেও, ভারত এ বিষয়ে নিশ্চুপ থেকেছে। কাশ্মীর নিয়ে ট্রাম্পের উদারহস্ত প্রস্তাব যেন তারা শুনেও শুনেনি।

চান্সের মতে, ট্রাম্পের প্রস্তাব একটি কঠিন বাস্তবতার কথা স্মরণ করিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পাওয়া এই যুদ্ধবিরতি আসলে তাৎক্ষণিক একটি সমাধান মাত্র—যেমন কাটা ঘায়ে ব্যান্ডেজ দেওয়া।

কিন্তু কাশ্মীর সংকট এক দিনের নয়, বরং বহু দশকের পুরনো। তাই সাময়িক ব্যবস্থায় এর স্থায়ী সমাধান সম্ভব নয়।

তথ্যসূত্র: সিএনএন