ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে? সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাবা–মা, দুই বোনকে হারালো শিশু ফাইজা ট্রাইব্যুনাল থেকে সরানো হল যুদ্ধাপরাধীদের আইনজীবী তাজুলকে

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী ৪২ হাজার অভিবাসী আদালতের রায়ের অপেক্ষায়

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ০৪:৪৩ এএম

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী ৪২ হাজার অভিবাসী আদালতের রায়ের অপেক্ষায়
আদালতের চূড়ান্ত রায় জানার অপেক্ষায় রয়েছেন যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী ৪২ হাজার অভিবাসী। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, এই অভিবাসীদের প্রাথমিক আবেদন হোম অফিস প্রত্যাখ্যান করার পর তারা আদালতে আপিল করেন। বিষয়টি এখন শুনানির অপেক্ষায় রয়েছে। ব্রিটিশ সংবাদ বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। যুক্তরাজ্যের শরণার্থী কাউন্সিল জানিয়েছে, গত দুই বছরে আশ্রয়প্রার্থী বেড়েছে পাঁচগুণ। প্রায় ৪০ হাজার আশ্রয়প্রার্থী এখনো হোটেলে অবস্থান করছে। হোম অফিস বলছে, প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করে আবেদন খারিজের পর আশ্রয় না পাওয়া প্রার্থীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। পরে আদালত তাদের জন্য তহবিল বরাদ্দের সময়সীমা বাড়িয়েছে। ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে অ্যাসাইলাম হোটেল ব্যবসা বন্ধ করতে ও বাসস্থানের ‘অগ্রহযোগ্য অত্যধিক খরচ’ কমাতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তবে শরণার্থী কাউন্সিল বলছে, আগের সরকারের রক্ষণশীল আইনের কারণে বেশির ভাগ আশ্রয়প্রার্থীর আবেদন প্রত্যাখ্যান করতে হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হোটেল থাকা আশ্রয়প্রার্থীদের মধ্যে আফগানিস্তানের নাগরিক বেশি। এদের বেশির ভাগই ছোট ছোট নৌকায় করে যুক্তরাজ্যে এসেছেন। শরণার্থী কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সলোমন বলেন, আশ্রয়প্রার্থীদের ব্যাপারে যেন যৌক্তিক ও ন্যায্য সিদ্ধান্ত নেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে। যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৪ সালের শেষে আদালতে ৪১ হাজার ৯৮৭টি আশ্রয় আবেদন ছিল, কিন্তু ২০২৩ সালের শুরুতে এই সংখ্যা ছিল মাত্র সাত হাজার ১৭৩টি। শরণার্থী কাউন্সিলের বিশ্লেষণে দেখা যায় যে গত বছর রাজনৈতিক আশ্রয়ের আবেদনের সংখ্যা ২০২৩ সালের তুলনায় ৭১ শতাংশ বেড়েছে