ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

ইতালীতে নারায়ণগঞ্জবাসীর বসন্ত ও পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩১ পিএম

ইতালীতে নারায়ণগঞ্জবাসীর বসন্ত ও পিঠা উৎসব অনুষ্ঠিত
দেশের গণ্ডি পেরিয়ে বসন্ত বরণে পিছিয়ে নেই প্রবাসীরাও। প্রবাসে বিভিন্ন দেশে থাকা বাংলা ভাষাভাষিরা বিভিন্ন অঙ্গ-সংগঠনের উদ্যোগে  উদযাপন করেন দেশীয় ঐতিহ্য-সংস্কৃতির  উৎসব। এরই ধারাবাহিকতায় রাজধানী রোমে নারায়ণগঞ্জ জেলা সমিতি ইতালী উদযাপন করেছে বসন্ত উৎসব ও পিঠা মেলা। বসন্ত উৎসব ও পিঠা মেলা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সমিতি রোববার রোমের রসই রেস্টুরেন্ট হলরুমে জাঁকজমকপূর্ণ ভাবে নিয়েছে নানা আয়োজন। বিকেল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে  নারী, শিশু, পুরুষেরা  উপস্থিত হতে থাকেন অনুষ্ঠান স্থলে। রাত পর্যন্ত চলা অনুষ্ঠানে ছিল পছন্দের শিল্পীদের নাচ ,গান, নারীদের জন্য বালিশ খেলা, কবিতা আবৃত্তি ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশের গান সহ নানা আয়োজন। সংগঠনের প্রধান উপদেষ্টা মোক্তার রহমান মাকতুল এর সার্বিক তত্ত্বাবধানে ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার জামান রুবেলের পরিচালনায়, ভারপ্রাপ্ত সভাপতি রাম কানাই সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সুলতানা মুক্তার পাখি, কসিম উদ্দিন, শাকিল আহমেদ, মাসুদুর রহমান,আজীবন সদস্য বজলুর রহমান, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, নুরুল হক, সাধারণ সম্পাদক রুবেল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শিপলু, মোজাম্মেল হক, মোঃ ফরিদ, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রাসেল, অর্থ সম্পাদক বিজয় পোদ্দার, ধর্ম সম্পাদক মুকুল চাঁন, সহ অর্থ সম্পাদক রাসেল, সুমন, আঃ কাদির, দুলু সরদার, সহ সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ সহ আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের নেতৃবৃন্দরা বাংলাদেশের  ঐতিহ্য ও সংস্কৃতির নানা বিষয় প্রবাসের সন্তানদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আয়োজকরা বলেছেন - প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মদের কাছে দেশীয় সংস্কৃতি পরিচয় করিয়ে দিতেই তাদের এই আয়োজন।  শত ব্যস্ততার মাঝেও সকলকে একত্রে করার জন্য আমরা নারায়ণগঞ্জ বাসী বিদেশে থেকেও দেশের সঙ্গে মিল রেখে আমাদের দেশীয় আয়োজনগুলো করে থাকি। তবে দেশের স্বাদ বিদেশে না মিললেও আমরা প্রবাসীরা একত্রিত হতে পেরে সবার ভেতর এক অন্যরকম দেশীয় আমেজ বিরাজ করে। যেনো অল্প সময়ের জন্য ফিরে পাই এক টুকরো বাংলাদেশ। https://www.youtube.com/watch?v=GwBIVDS9Vr0