ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২, ০৭:৫৭ পিএম

ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের বর্ধিত সভা অনুষ্ঠিত
ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের এক  বর্ধিত সভা ১৯ জানুয়ারি বুধবার ম্যারি দ্য অভারভিলার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মো: তাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আহমদের পরিচালনায় বর্ধিত সভার শুভ উদ্বোধন ঘোষণা করেন মানবাধিকার নেতা, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সেলিম আহমদ। উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরো-বাংলা প্রেসক্লাবের কেন্দ্রিয় সভাপতি, বঙ্গবীর ওসমানী স্বর্ণপদকপ্রাপ্ত ও কলামিস্ট তাইজুল ইসলাম ফয়েজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা করতে বিভিন্ন ধরণের লেখালেখিতে অভ্যস্ত থাকা জরুরি। পৃথিবীতে যতগুলো পেশা আছে সাংবাদিকতা তার মধ্যে প্রথম সারিতে অবস্থান করছে। সাংবাদিকতায় অধ্যায়ন ও প্রশিক্ষণের মাধ্যমে এ পেশায় প্রবেশ করতে পারলে একটি সম্ভাবনাময় ও উজ্জ্বল ক্যারিয়ার গড়া সম্ভব। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের সদস্য সিনিয়র আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক, কমিউনিটি ব্যক্তিত্ব চৌধুরী সালেহ আহমদ, রাজনীতিবিদ গোলাম মাহমুদ আজম, জবরুল ইসলাম ও সালেহ আহমদ, ইউরো-বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ইউরো ফোকাসের সিইও. এম. আলী চৌধুরী, সিলেট সদর উপজেলা কমিটির সভাপতি সাইদুল ইসলাম, যুবনেতা সোহেল আহমদ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ। ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের বর্ধিত এ সভার মাধ্যমে কমিটিতে যারা নতুন করে স্থান পেয়েছেন তারা হলেন- সহ-সভাপতি পদে মুহিউদ্দিন সোহেল, মো: নাজমুল হক, মোহাম্মদ নাসিম আরেফিন, মোহাম্মদ ওয়াসিম আরিফিন, আব্দুল কুদ্দুস বেগ ও রকি আহমদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ, মাজেদ আহমদ শামী, চুনু মিয়া, আতিকুর রহমান আক্তার, শাহেদ আহমদ, আনছার আহমেদ জুয়েল ও শাকিবুর রহমান লাভলু। সাংগঠনিক সম্পাদক পদে ময়নুল হক, শফিউল আলম সজল, সোহাগ হোসাইন ও শাহজাহান আহমদ। কোষাধক্ষ্য পদে রুবেল আহমদ, প্রচার ও প্রকাশনা পদে সম্পাদক নাঈম আহমদ, আন্তর্জাতিক সম্পাদক পদে জামিল আহমদ রায়হান, সমাজকল্যাণ সম্পাদক পদে জহির আহমদ সোহান, মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে সামাদ আহমদ, অভিবাসন বিষয়ক সম্পাদক পদে ইবাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক পদে ফখরুল ইসলাম এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো: আজিজ তুহিন। এ সময় উক্ত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ছাত্রনেতা আমিনুল ইসলাম আলীম, দেলোয়ার হোসেন, সাহেদ আহমদ ও তানবির আহমদ সহ আরও অনেকে। এছাড়া আগের দায়িত্বশীলরা আগের দায়িত্বে থাকবেন বলে  বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।