ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

আয়েবাপিসির সম্মেলনকে ঘিরে মাদ্রিদে সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ

প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২২, ০৪:৫৫ এএম

আয়েবাপিসির সম্মেলনকে ঘিরে মাদ্রিদে সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ

অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব আয়েবাপিসির দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে মাদ্রিদে সাংবাদিকদের মধ্যে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শনিবার ইউরোপে মূলধারার সাংবাদিকদের পরিবার খ্যাত এই সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে স্থানীয় একটি পাঁচতারকা হোটেলের বলরুমে।

এই সম্মেলনে যোগ দিতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে সাংবাদিক প্রতিনিধিরা আসতে শুরু করেছেন।

আয়েবাপিসির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সেলিম আলম ও সদস্য সচিব লাবণ্য চৌধুরী জানান, ইতিমধ্যেই তাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন দেশের সাংবাদিকরা অনেকেই ইতিমধ্যে মাদ্রিদ এসে পৌঁছেছেন। কেউ কেউ আগামীকাল সম্মেলন শুরুর আগেই এসে পৌছবেন বলে আশা প্রকাশ করেছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক বকুল খান জানান, ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী সাংবাদিকদের নিয়ে গঠিত এই সংগঠন আগামী দিনে যাতে প্রবাসীদের কল্যাণে দায়িত্ব পালন করতে পারে-সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, কোন অংশেই প্রস্তুতির কোনো ঘাটতি রাখা হয়নি। ভিআইপি অতিথিসহ সমাজের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা এই সম্মেলনে উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।