ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

স্পেনে আনন্দে উৎসবে বাংলাদেশিদের ঈদ পালন

প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৮, ১০:৫৫ পিএম

স্পেনে আনন্দে উৎসবে বাংলাদেশিদের ঈদ পালন
[youtube]7DD3rQKtyZE[/youtube] স্পেনের মাদ্রিদে উৎসবমুখর পরিবেশে ঈদ উল আজহা পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় মঙ্গলবার স্পেনে বসবাসরত মুসলমান প্রবাসী বাংলাদেশিরা তাদের প্রধান এ ধর্মীয় উৎসব নিজেদের মধ্যেই ভাগাভাগি করে নেন। আমাদের স্পেন ব্যুরো চীফ কবির আল মাহমুদ জানান , রাজধানী শহর মাদ্রিদ, পর্যটন নগরী বার্সেলোনা স্পেনের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি ঈদের নামাজ আদায়, একে অপরের বাসায় গিয়ে ঈদের কুশল বিনিময় করে ঈদের দিনটি আনন্দময় করার চেষ্টা করেন। তবে স্পেনে ঈদের দিন সরকারি ছুটি না থাকায় নামাজ আদায় করেই অনেককেই কাজে ছুটতে দেখা গেছে। মাদ্রিদের প্রাণকেন্দ্র লাভা-পিয়াসের কাসিনো পার্কে খোলা মাঠে ঈদ জামাত আদায় করেন প্রবাসীরা। অন্যান্য বছরের মতো এবারও সরকারিভাবে অনুমতি নিয়ে কাসিনো পার্কে হাজারো মুসল্লির উপস্থিতিতে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা মিলে একসঙ্গে ভাগাভাগি করে নেন ঈদের আনন্দ। সুন্দর আবহাওয়া তাদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেয়। ঈদের নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন প্রবাসী মুসলিম সম্প্রদায়। ঈদের দিন বাংলাদেশিদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরাও কাসিনো পার্কে জড়ো হয়ে ঈদের নামাজ আদায় করেন। মাদ্রিদে বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েসের বায়তুল মুকাররম বাংলাদেশি মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে পার্কে কাসিনোর খোলা ময়দানে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় এবং সাড়ে ৮টায় দুইটি জামাতে বাংলাদেশ, পাকিস্থান, মরক্কো, সেনেগালসহ বেশকিছু দেশের কয়েক হাজার মুসল্লি অংশ নেন। নামাজ শেষে খুতবায় বিশ্ব মুসলমানদের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। স্পেনে বাংলাদেশ দূতাবাস প্রধান এম হারুন আল রাশিদ সহ স্থানীয় কমিউনিটির নেতারা ঈদের নামাজ আদায় করেন ও সবার সঙ্গে কুশল বিনিময় করেন। স্পেনের সবচেয়ে বড় মসজিদ ভেনতাসে সকাল ৮টায় ঈদের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে। স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার, কমার্সিয়াল কউন্সিলর নাভিদ শফিউল্লাহ ,প্রথম সচিব (শ্রম )শরিফুল ইসলামসহ কমিউনিটির নেতারা ঈদের নামাজ আদায় করেন ও সকলের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া মালাগা, আলিকান্তে, মুরছিয়া, সেভিলা, গ্রানাদা, করদুভাসহ অনেক শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। পর্যটন নগরী বার্সেলোনায় শাহ জালাল জামে মসজিদে অনুষ্ঠিত ঈদের তিনটি জামাতেই ছিল প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। ঈদের নামাজের দুটি জামাত মসজিদে ও একটি জামাত মসজিদ সংলগ্ন খালি ময়দানে আয়োজন করে মসজিদ পরিচালনা কমিটি। সকাল পৌনে ৮টা, সোয়া ৮টা এবং সোয়া ৯টায় অনুষ্ঠিত হয় ঈদের নামাজের জামাতগুলো। এছাড়া লতিফিয়া ফুলতলী জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সোয়া ৮টায় ও ৯টায় ঈদের নামাজের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ আদায় করতে আসা বাঙালিদের মিলনমেলায় পরিণত হয় মসজিদের আশপাশ।