ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
সর্বশেষ
সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ

জনগণ সিলেটের নির্বাচনের দিকে তাকিয়ে আছে

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২১, ০৪:২০ পিএম

জনগণ সিলেটের নির্বাচনের দিকে তাকিয়ে আছে
জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমদ বাবলু বলেছেন, সিলেটের উপনির্বাচন সরকারের জন্য একটি এসিড টেস্ট। জনগণ সিলেটের নির্বাচনের দিকে তাকিয়ে আছে, এই নির্বাচন যদি নিরপেক্ষ হয় তাহলে যে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে, তা কিছুটা হলেও সরকার অর্জন করতে পারবে। মঙ্গলবার (৩১ আগষ্ট) বিকেলে সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আগামী ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক। উপ নির্বাচন নিয়েই এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাবলু। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই নির্বাচনে জোর করে ভোট হরণ করে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলে শুধু সরকার নয়, সারা দেশ সংকটের মুখোমুখি হবে। তাই সিলেটের উপনির্বাচনের মাধ্যমে সরকার ও প্রশাসন একটি উদাহরন সৃষ্টি করতে পারে। সিলেটে লাঙ্গলের জোয়ার সৃস্টি হয়েছে দাবি করে তিনি বলেন, জনগন ভোট দেওয়ার সুযোগ পেলে আতিক বিপুল ভোটে বিজয়ী হবেন। সংবাদ সম্মেলনে সিলেট-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থি আতিকুর রহমান আতিকসহ জাতীয় পার্টির কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আতিক ছাড়াও এ আসনে আওয়ামী লীগের প্রার্থী দলটির জেলা কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব। এছাড়া বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য (সম্প্রতি বহিস্কৃত) সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী মোটর গাড়ি প্রতীকে এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়ে এ বছরের ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যু হয়। এরপর ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। করোনার কারণে কয়েকদফা পিছিয়ে যায় এই আসনে নির্বাচন হচ্ছে।