ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
সর্বশেষ
সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ

কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রথম সভা সম্পন্ন

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২১, ০৪:০৩ পিএম

কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রথম সভা সম্পন্ন
নবগঠিত সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির আনুষ্ঠানিক প্রথম সভা মংঙ্গলবার বিকেলে জিন্দাবাজারস্থ হোটেল বাপেক্স প্যারাডাইসে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ( ভার্চুয়াল) হিসাবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ( ভার্চুয়াল) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট বিভাগের দলনেতা ডঃ শরিফুল ইসলাম দুলু,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি (সিলেট বিভাগ) কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম,যুগ্ম সম্পাদক জাকারিয়া আলম মামুন,সহ সাধারন সম্পাদক ফরহাদ উদ্দীন,সহ সাংগঠনিক সম্পাদক বাবুল সারেং,সহ সাংগঠনিক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান ও মহানগরের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ এর যৌথ পরিচালনায় উক্ত সভা অনুষ্টিত হয়।সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রজব আহমদ। গীতা পাঠ করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য ঝলক আচার্য। সভায় বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল,জেলা যুগ্ম আহবায়ক দেলওয়ার হুসেন চৌধুরী, আবু আহমদ আনসারী, জেলা সদস্য মোহাম্মদ আলী সোহাইল। উপস্থিত ছিলেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তুহিন নাগ, তানভীর আহমদ তাহসিন, মানিকুর রহমান মানিক, মুমিনুল হক রাহি , ইমাম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন পারভেজ, আফসর খান, আব্দুর রউফ, কামরান হুসেন হেলাল, রুনু আহমদ, সৈয়দ সরোয়ার রেজা, আবু সালেহ মোহাম্মদ তাহের, মোঃ কামরুল হাসান, আবুল কালাম সাহেদ, জাহাঞ্জীর মিয়া, আজিজ খান সজিব, আনোয়ার হোসেন খান সহ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্যবৃ্ন্দ। সভার শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বারী বাবুর আত্বার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ বলেন টীমের মতামতের ভিত্তিতে এবং আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিলো তাদেরকে দিয়েই সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছে। পুন্যভুমি থেকে যে আন্দোলন গড়ে উঠে ইতিহাস সাক্ষী তা কখনো বিফল হয়নি। ইনশাআল্লাহ হাসিনা বিরোধী আন্দোলন সিলেট থেকে শুরু হলে সেটা ও বিফল হবেনা। প্রধান বক্তার বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল বলেন ফ্যাসিবাদের পতন ঘটাতে না পারলে আমরা কেউ নিরাপদ নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপুর্ন মুক্ত ও দেশনায়ক তারেক রহমানকে বীরের বেশে দেশে আনতে ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। তিনি ইলিয়াস আলী সহ গুম হওয়া সকল নেতৃবৃন্দকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।