ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
সর্বশেষ
সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ

বড়লেখায় ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২১, ০৫:২৭ এএম

বড়লেখায় ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত
বাংলাদেশ আওয়ামী যুবলীগ বড়লেখা উপজেলা শাখার নেতৃত্বে এবং নিজ বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। ৫ই আগস্ট বৃহস্পতিবার বিকাল ৬টায় নিজ বাহাদুরপুর হাবিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বড়লেখা উপজেলা যুবলীগের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে উপজেলার প্রতিটি ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দ নিয়ে এই কর্মসূচি পরিচালনা করছেন বড়লেখা উপজেলা যুবলীগের সভাপতি মো.তাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো.কামাল উদ্দিন । মাসব্যাপী চলমান কর্মসূচির ধারাবাহিকতায় ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতির পিতা শেখ মুজিবুর রহমান সহ সকল নিহতদের স্মরণে মিলাদ মাহফিল,দোয়া,শিন্নী বিতরণ,বৃক্ষ রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিজ বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি করিম উদ্দিনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক বদরুল আলম উজ্জ্বল এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বড়লেখা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.তাজ উদ্দিন,সাধারণ সম্পাদক মো.কামাল হোসেন,জেলা যুবলীগ সদস্য ছালেহ্ আহমদ জুয়েল,উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো.সায়ফুর রহমান,অর্থ সম্পাদক কামরুল ইসলাম,উপজেলা যুবলীগের সদস্য শরিফ উদ্দিন,নিজ বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্পেন যুবলীগ নেতা ছালাহ উদ্দীন। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন নিজবাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সভাপতি সফর উদ্দিন,সহ সভাপতি সায়ফুর রহমান লাবু,সাংগঠনিক সম্পাদক বাবলু হোসেন প্রচার সম্পাদক দিলাল আহমদ,যুবলীগ নেতা আলতাফ হোসেন,সফু মিয়া,জহুরুল রাজু,মাসুক উদ্দিন,সোহেল আহমদ,আব্দুল কাদির প্রমুখ। বৃক্ষরোপন শেষে নেতৃবৃন্দরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মসূচিগুলো প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে হবে। এজন্য আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এক যোগে কাজ করার বিকল্প নেই। জাতীয় শোক দিবসে বৃক্ষরোপন কর্মসূচি সফল করতে সকল নেতা-কর্মীর এগিয়ে আসা উচিত। এসময় নেতৃবৃন্দ যার যার অবস্থান থেকে শোকের মাসে বৃক্ষরোপন এবং আশপাশের অস্বচ্ছলদের ফলজ,ঔষধি ও বনজ গাছ উপহার দেবার অনুরোধ জানানো হয়।