ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

বড়লেখায় সহস্রাধিক পানগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

প্রকাশিত: ০১ জুন ২০২১, ০৮:৫৩ পিএম

বড়লেখায় সহস্রাধিক পানগাছ কেটে দিলো দুর্বৃত্তরা
মৌলভীবাজারের বড়লেখায় খাসিয়াদের সম্প্রদায়ের সহস্রাধিক পানগাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের আগারপুঞ্জিতে এই ঘটনা ঘটেছে। ধরাণা করা হচ্ছে, রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা এই ঘটনাটি ঘটিয়েছে। এতে প্রায় ৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছে। এ ঘটনায় সোমবার (৩১ মে) পুঞ্জির মান্ত্রী (পুঞ্জিপ্রধান) সুখমন আমসে বড়লেখা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ক্ষতিগ্রস্তরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে ঘটনাটি তদন্ত করে দেখছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের আগারপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের ৪৮ পরিবার বসবাস করে। তাদের একমাত্র পেশাই হচ্ছে পানচাষ। পানচাষ করে তারা আয়রোজগার করেন। গত রোববার (৩০ মে) সকালে পুঞ্জির লোকজন জুমে পান সংগ্রহ করতে যান। এ সময় তারা প্রায় এক হাজার পানগাছ কাটা দেখতে পান। তারা ধারণা করছেন, শনিবার (২৯ মে) দিবাগত রাতের কোনো একসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা জুমের পানগাছগুলো কেটে ফেলেছে। এতে তাদের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে পুঞ্জির মান্ত্রী (পুঞ্জিপ্রধান) সুখমন আমসে বাদী হয়ে বড়লেখা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আগারপুঞ্জি প্রধান সুখমন আমসে মঙ্গলবার (০১ জুন) সকালে বলেন, পানচাষই আমাদের একমাত্র পেশা। এখন পানের মৌসুম। পান বিক্রি করে আমাদের জীবিকা চলে। আমাদের সঙ্গে কারও শত্রুতাও নেই। কোনোদিন কারও কোনো ক্ষতি করিনি। কিন্তু কে বা কারা এই পানগাছগুলো কেটেছে, তা জানিনা। আমি থানায় জিডি করেছি। যে বা যারা এই গাছগুলো কেটেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। এ ব্যাপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জিডির সত্যতা স্বীকার করে মুঠোফোনে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।