ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

গোলাপগঞ্জের বরায়া উত্তরভাগে প্রবাসীর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ০২:০৫ এএম

গোলাপগঞ্জের বরায়া উত্তরভাগে প্রবাসীর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নে আব্দুল আজিজ ও কনই বিবি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মোঃ ফারুক আলীর অর্থায়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১০ মার্চ) সকাল ১১টায় এ ইউনিয়নের বরায়া উত্তরভাগ গ্রামে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও রেজিয়া রহিম মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে আব্দুল আজিজ ও কনই বিবি মেমোরিয়াল ট্রাস্টের উপদেষ্টা মোহাম্মদ কাওছার খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনা মহামারি কারণে সারাবিশ্বের মানুষ বিপর্যস্ত। দেশের প্রবাসীরাও রয়েছেন বিপদে। করোনায় আক্রান্ত হয়ে অনেক প্রবাসী মারাও গেছেন। এত বিপদের মধ্যে থেকেও প্রবাসীরা দেশের গরীব দুঃখী অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন । তিনি হতদরিদ্রদের পাশে প্রবাসীদের মত দেশের বিত্তবানদের পাশে দাড়ানোর আহবান জানিয়ে বলেন, সরকার দেশের মানুষকে সাধ্যমতো সাহায্য করে যাচ্ছে। এই করোনা মহামারী মোকাবিলা করতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। ছাত্র নেতা মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আব্দুর রহমান খাঁন সুজা, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন। রায়হান হোসেন বদরের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা ছাত্রলীগ'র সাংগঠনিক সম্পাদক জামিল তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি আফরুজ মিয়া, ফয়ছল আহমেদ জীবন, খালেদ আহমেদ, কামাল মিয়া, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য ফাহিম আহমদ প্রমুখ। যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক, আব্দুল আজিজ ও কনাই বিবি মেমোরিয়েল ট্রাস্ট এর চেয়ারম্যান মো: ফারুক আলী অনুস্টান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করতে পারায় মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন। অনুষ্ঠানে হতদরিদ্র ও অসহায় ১২০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি