জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার কলমাকান্দা বাজারে নারী ফোরামের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার কলমাকান্দা বাজারকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নিয়েছেন ওই বাজারের ব্যবসায়ী মালিক সমিতির সহযোগীতায় কলমাকান্দা নারী উন্নয়ন ফোরাম।
কলমাকান্দা থানা মোড় থেকে এ পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি আফরোজা বেগম শিমু ।
এসময় ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি কাজল দে সরকার, সাধারণ সম্পাদক মো. শাহবাজ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. জাফর আহম্মেদসহ ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ ও নারী উন্নয়ন ফোরামের সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসাবে সড়কের দু পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার কাজে অংশ নেন।
এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজনও অংশ নিয়েছেন ।
-
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২
-
সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে?
-
রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না
-
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী
-
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি
আরও পড়ুন: