ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২১, ০৭:২৫ পিএম

হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন
নর্থওয়েষ্ট ইংল্যান্ডের অন্যতম প্রাচীন সংগঠন হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্ববিার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এসোসিয়েশনের হলে গত শনিবার (৩০ অক্টোবর) এ সম্মেলন অনুষ্ঠিত হয় । বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সংগঠনের সদস্য, প্রবীন কমিউনিট ব্যক্তিত্ব এবং বাংলাদেশী কমিউনিটির সর্বস্থরের উপস্থিতিতে হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনে অনুষ্ঠিত এক সভায় সংগঠনের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এ উপলক্ষে সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোছাব্বির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হামিদ। সাধারণ সম্পাদক আলী রেজার পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান আব্দুল মোছাব্বির।এসোসিয়েশনের গত দুবছরের অর্থনৈতিক রিপোর্ট প্রদান করেন কোষাধ্যক্ষ আকদ্দছ আলী। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কাউন্সিলার জিম ফিজপ্যাট্রিক, সংগঠনের সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপদেষ্টা মোবাশর উল্লাহ ও কমিউনিটি ব্যক্তিত্ব ফারুক আহমেদ এমবিই। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের গত কমিটি বাতিল করা হয়।নতুন কমিটি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনার কাউন্সিলার জিম পিজপ্যাট্রিকের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে নতুন কমিটির নাম ঘোষনা করা হয় । এতে আগামী দুই বছরের জন্য সংগঠনের চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আব্দুল মোছাব্বির, সেক্রেটারী আলী রেজা ও কোষাধ্যক্ষ আকদ্দছ আলীকে পুনঃনির্বাচিত করে কমিউনিটির তরুণ ও নতুন মুখের সমন্বয়ে ২১ সদস্য বিশিষ্ট কমিঠি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ আব্দুল কাদির, আলহাজ খসরু উল্লাহ এবং সৈয়দ আব্দুল মান্নান। কমিটির সম্পাদকমন্ডলীতে সহ সাধারন সম্পাদক মোহাম্মদ জাহেদুর রহমান, সহ কোষাধ্যক্ষ আলী আকবর, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, ক্রীড়া সম্পাদক আব্দুল মুনিম ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল বশর নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন বদরুল আলম, সৈয়দ আনজব আলী, সিরাজ উদ্দিন, সালেহা বেগম, শামিম উল্লাহ, মৌলেদ হোসেন,, সৈয়দ ইদ্রিস আলী ও মাহবুব খান।