ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

অসমে ফের মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি কোপ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৫ পিএম

অসমে ফের মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি কোপ

অসমে মুসলিমদের শিক্ষা ও সংস্কৃতি রীতিমতো হুমকির মুখে! সংবিধানের আর্টিকল ৩০ অনুযায়ি ধর্মীয় ও নিজস্ব শিক্ষা-সংস্কৃতির চর্চা করা, স্কুল-মাদ্রাসা প্রতিষ্ঠা করা সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার হলেও বিজেপি শাসিত রাজ্য অসমে সে-সকল অধিকার একে একে খর্ব হচ্ছে! ২০১৬ সালে প্রথম বারের মতো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (জোট সরকার) অসমে ক্ষমতাসীন হওয়ার পর থেকে একে একে মুসলিমদের শিক্ষা-সংস্কৃতিতে ধস নেমেছে! সর্বানন্দ সনোয়ালের মুখ্যমন্ত্রিত্বে এনডিএ সরকার গঠন করার পর থেকে ক্রমে রাজ্যের সংখ্যালঘু প্রতিষ্ঠান সমূহকে টার্গেট করা হয়েছে। প্রথমে মাদ্রাসা সমূহের শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে রবিবার করা হয়েছে।

আগে রমজান মাসে সরকারি মাদ্রাসাগুলো পূর্ণ এক মাসের জন্য ছুটি থাকত। বিজেপি সরকার সেই যুগ যুগ ধরে চলতে থাকা পরম্পরাগত রমজান মাসের ছুটি বাতিল করে দেয়। বছরের পর বছর ধরে রাজ্যের সরকারি মাদ্রাসাগুলো নিয়ন্ত্রিত হত রাজ্যিক মাদ্রাসা বোর্ড ও মাদ্রাসা সঞ্চালকালয় দ্বারা। বিজেপি ক্ষমতায় আসার পর মাদ্রাসা বোর্ড ভেঙে দিয়ে মাদ্রাসা সঞ্চালকালয়কে বাতিল করে দেয় ও মাধ্যমিক সঞ্চালকালয় দ্বারা মাদ্রাসা শিক্ষা নিয়ন্ত্রিত হচ্ছে। সম্প্রতি রাজ্যের ৭০৬ টি সরকারি ও অনুদানপ্রাপ্ত টাইটেল মাদ্রাসা, এরাবিক কলেজ, সিনিয়র মাদ্রাসা ও প্রি-সিনিয়র মাদ্রাসাকে মাধ্যমিক স্কুলে রূপান্তরিত করার কথা ঘোষণা করা হয়েছে।

এখানেই শেষ নয়; গতকাল শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ঘোষণা করেছেন, রাজ্যের ৬৩ টি মক্তবকেও প্রাথমিক স্কুলে রূপান্তরিত করা হবে! উল্লেখ্য, মক্তবগুলোতে প্রাথমিক শিক্ষা-ই দেয়া হয়ে থাকে। কিন্তু 'মক্তব' শব্দে শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার তীব্র আপত্তি। তাই, অবিলম্বে ইসলামি গন্ধযুক্ত শব্দ বাদ দিতে রাজ্যের শিক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন তিনি। এ নিয়ে মুসলিম জনমানসে তীব্র অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, অদূর ভবিষ্যতে মুসলিম ছেলেমেয়েদের ইসলামি নামকরণেও নিষেধাজ্ঞা প্রদান করতে পারে অসমের বিজেপি সরকার! কেউ কেউ মায়ান্মারের নির্যাতিত রোহিঙাদের সঙ্গে অসমের মুসলিমদের তুলনা করতে শুরু করে দিয়েছেন! কিন্তু কোথাও সরকারের এসব অসাংবিধানিক কর্মকাণ্ডের জোরালো প্রতিবাদ পরিলক্ষিত হচ্ছে না। কেউ কেউ অবশ্য আইনের আশ্রয় নেয়ার কথা বলছেন।