ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

ঢাকায় কাব্যকলার আয়োজনে কেন্দ্রীয় পাঠক সমাবেশে কবিতা ও আড্ডা

প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯, ০৬:১৮ পিএম

ঢাকায় কাব্যকলার আয়োজনে কেন্দ্রীয় পাঠক সমাবেশে কবিতা ও আড্ডা

১০ই অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার বিকাল ৫টায় রাজধানীর শাহবাগ কেন্দ্রীয় পাঠক সমাবেশে  শিশুদের সাংস্কৃতিক সংগঠন "কাব্যকলার" উদ্যোগে কবিতা ও আড্ডা অনুষ্ঠিত হয়।

কবিতা ও সাহিত্যানুরাগী বিচারপতি এস এস মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য নাট্য ব্যক্তিত্ব ড. এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল ও সাবেক সাংসদ কবি কাজী রোজি এমপি।অনুষ্ঠানটি উদ্বোধন করেন বরেণ্য বাচিক শিল্পী পারভেজ চৌধুরী।

শিফফাত শাহরিয়ারের প্রাণবন্ত সঞ্চালনায় উপস্থিত দর্শক ও শিশুদের মাঝে কবিতা আবৃত্তি করেন জাদুকরী কণ্ঠের তরুণ আবৃত্তি শিল্পী রশিদ কামাল,ভালোবাসার কবি শওকত আহসান ফারুক,শব্দবিন্যাস ও বাক্যবিন্যাসের অপরূপ কারিগর কবি রহিম শাহ,তেজদ্বীপ্ত কণ্ঠের আবৃত্তিশিল্পী ড. শাহাদাৎ হোসেন নিপু ,কবি মঞ্জু আলম ও কবি মাহবুবা ফারুক।

কবিতা ও আড্ডায় বক্তারা বলেন,শিশুদের নিয়ে কবি মুনা চৌধুরীর কাব্যচর্চার এ মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।সংস্কৃতির মূলধারায় আমাদের নতুন প্রজন্মকে  নিয়ে আসতে কাব্যকলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য কাব্যকলার যাত্রা শুরু হয় ২০১৬ সাল থেকে, মূলত এই নামে একটি ফেইসবুক পেইজ খোলার মাধ্যমে কবি মুনা চৌধুরী কাব্যকলার পেইজে তাঁর নিজের লেখা কবিতা পোষ্ট করতেন।

মুনা চৌধুরী তাঁর সাহিত্য ও সংস্কৃতির মননশীল চেতনা শিশুমনে ছড়িয়ে দিতে ২০১৮ সাল থেকে ছোট্ট সোনামণিদের মাঝে কাব্যমেধা বিকাশের লক্ষ্যে কাব্যকলাকে আবৃতি চর্চার ভিন্ন এক প্রতিষ্ঠানে রূপদান করেন। মুনা চৌধুরী মূলত একজন লেখক,আবৃত্তি শিল্পী।এছাড়াও তিনি বিভিন্ন টেলিফিল্ম এবং বহু ম্যাগাজিনের কভার পেইজের মডেল হিসেবে কাজ করেও প্রশংসা কুঁড়িয়েছেন। বাংলাদেশ বেতারের একজন সিনিয়র এনলিস্টেড সংবাদ পাঠক,চ্যানেল আইএ প্রোগ্রাম টিম মেম্বার হিসেবেও কাজ করছেন।তিনি বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্য জোটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং উদীয়মান সংগঠনের উপদেষ্টা মন্ডলীর একজন সদস্য।রাজনৈতিক অঙ্গনেও রয়েছে তাঁর সরব বিচরণ।তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির একজন সদস্য। কাজ করে যাচ্ছেন প্রাপ্তি নয় বরং সমাজ তথা রাষ্ট্রকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করবার প্রয়াসে। তাঁর লেখা বহু বই রয়েছে তন্মধ্যে;সবুজ ভালোবাসা,অদৃশ্য জল,অন্য প্রেম ইত্যাদি। কবি মুনা চৌধুরী ইতোমধ্যে বহু সম্মাননা স্মারক পুরস্কার স্বরূপ পেয়েছেন তাঁর নিরলস কাজের জন্য।