ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ‘মোবাইল ক্লিনিক’ সেবা উদ্বোধন

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৫ এএম

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ‘মোবাইল ক্লিনিক’ সেবা উদ্বোধন
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন কর্তৃক প্রত্যন্ত এলাকায় প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং সেবা প্রদানের লক্ষ্যে ‘মোবাইল ক্লিনিক’ সেবা ২০ সেপ্টেম্বর বুধবার চালু হয়েছে। বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘মোবাইল ক্লিনিক-এর মাধ্যমে দুয়ারে স্বাস্থ্য পরিসেবা’- এই প্রতিপাদ্য সকাল ১১ টার সময় প্রাথমিক স্বাস্থ্য পরিসেবা ও জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং সেবার আনুসাঙ্গিক মেশিনারিজ ও চিকিৎসা সরঞ্জামাদি সংযোজিত বিশেষায়িত মটরযান ‘মোবাইল ক্লিনিক’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রায় অর্ধ শতাধিক রোগীদেরকে অভিজ্ঞ চিকিৎসক কর্তৃক চিকিৎসা পরামর্শ ও ৩০-৬০ বছর বয়সী বিবাহিতা মহিলাদের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এতে মোল্লাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের মেডিকেল এডভাইজার সাবেক সিভিল সার্জন ডাঃ ফয়েজ আহমদ লাল ফিতা কেটে ‘মোবাইল ক্লিনিক’ সেবার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এতে আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের অনারারি ট্রাস্টি সমিরণ দাশ, হাসপাতালের কোর্ডিনেটর জাকির হোসেন খান, হাসপাতালের ইনচার্জ ও আরএমও ডাঃ কাওসার রহমান, মাটিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাঞ্চন রানী পালসহ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীবৃন্দ। উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলাসহ আশেপাশের বিভিন্ন উপজেলায় নিয়মিতভাবে এই সেবা পর্যায়ক্রমে পরিচালিত হবে এবং এরই ধারাবাহিকতায় সপ্তাহের প্রতি বুধবার মোল্লাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ এবং প্রতি শনিবার মাটিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মোবাইল ক্লিনিক সেবা সাময়িকভাবে চলমান থাকবে।-বিজ্ঞপ্তি

বহু সাংস্কৃতিক লন্ডনে বাংলা বই রাখার জায়গা নেই !

https://www.youtube.com/watch?v=ydQ7Kcr4o04