সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষনে জড়িত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গোলাপগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পৌর সদরের চৌমুহনীতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ স্টুডেন্ট ফোরামের সভাপতি সাইফুর রহমান সয়েফের পরিচালনায় সামাজিক সংগঠন ঐক্য পরিষদের সদস্য সচিব সাবের হোসেন নয়নের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান আহমেদুর রহমান খান হিনু, সমাজসেবক ফখরুল ইসলাম, জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাহেদ আহমদ চৌধুরী, দিপাক্ষীক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জবরুল আলম।
মানববন্ধনে বক্তারা গণধর্ষণে জড়িত দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা সিলেট এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদের পদত্যাগ দাবি করেন। বক্তারা বলেন, জড়িত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
বক্তব্য রাখেন যুব হকি ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফাহমি আহমদ চৌধুরী, অরুণোদয় যুব সংঘের সাধারণ সম্পাদক শান্ত দাশ, গোলাপগঞ্জ তারণ্যর সভাপতি সাজন আহমদ, গোলাপগঞ্জ স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক ডি এইচ মান্না, ঘোগারকুল যুব সংঘের আব্দুল আজিজ, আল আজিজ যুব সংঘের প্রচার সম্পাদক এমদাদুল হক সুহিন, সোস্যাল ডেবলাপমেন্টের ফাহিম আহমদ, সমাজকর্মী রাসেল আহমদ প্রমুখ।
-
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার
-
মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের
-
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
-
সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা