ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে হেলথ কেয়ার ওয়ার্কার ভিসা সংকট আরও ঘনীভূত, ILR সংস্কার নিয়ে সরকারের অভ্যন্তরেই টানাপোড়েন ফকল্যান্ড যুদ্ধ থেকে মাঠের বৈরিতায় মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা আজ বিরল ঘটনার সাক্ষী হচ্ছে পবিত্র কাবা প্রাঙ্গণ ইয়ামাল ৬-০ এমবাপে ট্রাম্পের হুমকি : ইরান আলোচনায় না ফিরলে সেতু ও বিদ্যুৎকেন্দ্র উড়িয়ে দেব যুক্তরাজ্যে চরম পানিসংকট ও বন্যাঝুঁকি: ‘হতে পারে ব্যাপক প্রাণহানি’ রাতে সোশ্যাল মিডিয়া ‘কারফিউ’ ঘোষণা ইউকে’র যুক্তরাষ্ট্রে ‘মুসলিম’ পরিচয়ের কারণে হামলা, যুবকের অবস্থা সংকটাপন্ন ধূমপান ছাড়তে টাওয়ার হ্যামলেটসবাসীর জন্য বিশেষ ‘স্মোক-ফ্রি চ্যালেঞ্জ’ ধর্ষণে দণ্ডিত রচডেল গ্যাং নেতাকে বহিষ্কার করতে অভিবাসন আইনে সংশোধনী আনছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আদালতের রায় মানছে না হোম অফিস, পাচারের শিকারদেরও ফ্রান্সে পাঠানো হচ্ছে এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩, ভুক্তভোগীর সম্মানের মূল্য মাত্র চার লাখ টাকা? এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার রায়: সাইফুরের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস মানবপাচার মামলায় ব্রাজিলে গ্রেপ্তার মামুন যুক্তরাষ্ট্রে বিচারের মুখে পর্তুগালে নিখোঁজ বাংলাদেশি কিশোরী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি এবার বিশ্বকাপে সফল ৪ পরাশক্তির ৪ মহাতারকা গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটি নির্বাচিত কিউআরএস টিমের সভা : দেশে সাংবাদিকদের নিরাপত্তা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র বিদায় নিতেই ইংল্যান্ডের পক্ষে ট্রাম্প শিবির, চ্যাম্পিয়ন হওয়ার আভাসও দিলেন প্রতিনিধি জুলিয়ানি ভিসার মেয়াদ শেষে সৌদিতে অবস্থান করলেই ৫০ হাজার রিয়াল জরিমানা ও জেল: নতুন হুঁশিয়ারি ইংল্যান্ড ও ওয়েলসে ইহুদি সম্প্রদায়ের সুরক্ষায় ২৫০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করছে হোম অফিস যুক্তরাজ্যে ইসলামিক সমাবেশে হামলার সন্দেহে ১২ জন গ্রেপ্তার, ৩ জনের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ নির্মাণ শিল্পে ক্যারিয়ার গড়তে চান তরুণরা: টাওয়ার হ্যামলেটসের মেলায় অভাবনীয় সাড়া কামরানের লাশ দেশে আনতে এগিয়ে এলেন প্রবাসীরাই, প্রশ্নে সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়ন নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ: স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন সার্ভিস সাপ্লায়ার ভিসা: বিদেশি কর্মীদের জন্য ব্রিটেনে স্বল্পমেয়াদি কাজের সুযোগ স্রেব্রেনিৎসা গণহত্যা স্মরণে টাওয়ার হ্যামলেটস ও ইস্ট লন্ডন মসজিদের শ্রদ্ধাঞ্জলি যেকারণে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারী গ্রেপ্তার শাহজালালের মাজারে দানবাক্সে ১৯ দিনে ৪৭ লাখ টাকা, মিলল সোনা-রুপা ও ১২ দেশের মুদ্রা ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, এক লাল কার্ডে বদলে গেল ম্যাচের ভাগ্য—কী ঘটেছিল

৭ মার্চের ভাষণ বাদ, যুক্ত হলো জুলাই আন্দোলন

প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১১:৩১ পিএম

৭ মার্চের ভাষণ বাদ, যুক্ত হলো জুলাই আন্দোলন

২০২৬ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণির বাংলা পাঠ্যবই ‘সাহিত্য কণিকা’ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে বইটিতে নতুন করে সংযোজন করা হয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন। গদ্য সাহিত্যে এই আন্দোলনকে ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের সঙ্গে তুলনা করে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এনসিটিবি সূত্র জানায়, ঐতিহাসিক প্রেক্ষাপটের পাশাপাশি ভাষণের সাহিত্যিক মূল্য বিবেচনায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ গদ্য অংশে অন্তর্ভুক্ত ছিল। ২০২৫ শিক্ষাবর্ষেও পাঠ্যবইয়ে এই ভাষণ রাখা হয়েছিল। তবে ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে তা আর অন্তর্ভুক্ত করা হয়নি।

জানা গেছে, ২০১২ সালের শিক্ষাক্রম অনুসারে প্রস্তুত করা আগের পাঠ্যবইয়ে অষ্টম শ্রেণির গদ্য অংশে ‘বঙ্গবন্ধুর ভাষণ’ শিরোনামে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত ছিল। নতুন শিক্ষাক্রম চালুর পর একই ভাষণ অষ্টম শ্রেণির ‘সাহিত্য কণিকা’ বইয়ে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ শিরোনামে গদ্য অংশে যুক্ত করা হয়।

২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হলে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস অংশে পরিবর্তন আনা হয়। এর ধারাবাহিকতায় ২০২৬ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণির বাংলা বইয়ের গদ্য অংশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাদ দেওয়া হয়েছে। তবে মাধ্যমিকের ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ পাঠ্যবইয়ে বঙ্গবন্ধুর ভাষণের সামান্য অংশ যুক্ত করা হয়েছে। সেখানে শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ থাকলেও নামের আগে ‘বঙ্গবন্ধু’ উপাধি ব্যবহার করা হয়নি।

২০২৬ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণির ‘সাহিত্য কণিকা’ বই থেকে বঙ্গবন্ধুর ভাষণ পুরোপুরি বাদ দেওয়া হলেও অষ্টম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে ‘৭ মার্চের ভাষণ’ শিরোনামে ভাষণের মাত্র তিনটি লাইন রাখা হয়েছে।

অন্যদিকে, বাংলা বইয়ের গদ্য সাহিত্য অংশে যুক্ত করা হয়েছে ‘২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন’‘গণঅভ্যুত্থান’ শিরোনামের এই গদ্য রচনায় ১৯৬৯ ও ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের সঙ্গে তুলনা করা হয়েছে। এর একাংশে বলা হয়েছে,
‘আগের দুই অভ্যুত্থানের সঙ্গে এবারের অভ্যুত্থানের একটা বড় প্রার্থক্য হচ্ছে— আগের দুবার শিক্ষার্থীরা প্রধান ভূমিকা রাখলেও আন্দোলন পরিচালিত হয়েছিল রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব। কিন্তু জুলাই অভ্যুত্থানে এরকম কোনও রাজনৈতিক দলের নেতৃত্ব ছিল না। আন্দোলন পরিচালনা করেছে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সব ধরনের সংগঠন এবং সর্বস্তরের মানুষ যুক্ত হয়।’

২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ছয় দফার আলোচনা থাকলেও বঙ্গবন্ধুর নাম রাখা হয়নি। একইভাবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ইতিহাস থাকলেও শেখ মুজিবুর রহমান কীভাবে বঙ্গবন্ধু হয়ে উঠলেন— সে বিষয়টি পরিমার্জিত পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়নি।

২০২৫ শিক্ষাবর্ষের বই থেকে ‘জাতির পিতা’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছিল। তবে সে সময় শেখ মুজিবুর রহমান কীভাবে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন, সেই ইতিহাস এবং তাঁর নামের আগে ‘বঙ্গবন্ধু’ উপাধি রাখা হয়েছিল। কিন্তু ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিকের ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের সংশ্লিষ্ট অধ্যায়ে এবার ‘বঙ্গবন্ধু’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ইতিহাস থাকলেও সেখানে বঙ্গবন্ধুর নাম উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটওয়ারী বলেন,
‘‘যখন পাঠ্যবই পরিমার্জন করা হয় তখন আমি ছিলাম না। আমার আসার আগেই (চেয়ারম্যান হওয়ার আগে) পরিমার্জন শেষ হয়ে গেছে। পরিমার্জনের বিষয়ে প্রধান সম্পদাকের কাছ থেকে জানতে পারেন।’’

এনসিটিবির প্রধান সম্পদক মুহাম্মদ ফাতিহুল কাদীর পাঠ্যবই পরিমার্জন বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে এনসিটিবি সূত্র জানিয়েছে, পাঠ্যবই পরিমার্জনে ৫৭ সদস্যের একটি এডিটরিয়াল প্যানেল কাজ করেছে। পরিমার্জন প্রক্রিয়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসি)